'পরানের গহীন ভিতর' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

A শামসুর রাহমান

B আলাওল

C আল মাহমুদ

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক, কিন্তু অপশনে তাঁর নাম না থাকায় উত্তর ‘কোনটিই নয়’।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- ‘পরানের গহীন ভিতর’ (১৯৮১) সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একটি কালজয়ী কাব্যগ্রন্থ। এটি মূলত আঞ্চলিক ভাষায় রচিত প্রেমের কবিতার সংকলন।
- সৈয়দ শামসুল হকের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘একদা এক রাজ্যে’ (১৯৬১), ‘বিরতিহীন উৎসব’ (১৯৬৯), ‘প্রতিধ্বনিগণ’ (১৯৭৩), ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’ (১৯৭৭), ‘রজ্জুপথে চলেছি’ (১৯৮৮), ‘বেজান শহরের জন্য কোরাস’ (১৯৮৯), ‘ধ্বংসস্তূপে কবি’ (২০০২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions