'ক' এবং 'খ' একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। 'ক' একা কাজটি ২০ দিনে করতে পারে, 'খ' একা কাজটি কত দিনে করতে পারবে?
A ২৫ দিনে
B ৩০ দিনে
C ৩৫ দিনে
D ৪০ দিনে
Solution
Correct Answer: Option B
'ক' ও 'খ' একত্রে ১ দিনে করে কাজটির ১/১২ অংশ 'ক' একা ১ দিনে করে কাজটির ১/২০ অংশ
সুতরাং, 'খ' একা ১ দিনে করে = (১/১২ - ১/২০) অংশ = (৫ - ৩)/৬০ অংশ [১২ ও ২০ এর লসাগু ৬০] = ২/৬০ অংশ = ১/৩০ অংশ
'খ' ১/৩০ অংশ কাজ করে ১ দিনে অতএব, 'খ' সম্পূর্ণ বা ১ অংশ কাজ করে = (১ ÷ ১/৩০) দিনে = ৩০ দিনে। সঠিক উত্তর: ৩০ দিনে
শর্টকাট টেকনিক: যদি দুইজনের কাজ করার দিন a এবং একজনের কাজ করার দিন b হয়, তবে অপরজনের কাজ করার দিন = (ab) / (a - b) এখানে, a = ২০, b = ১২ সময় লাগবে = (২০ × ১২) / (২০ - ১২) দিন = ২৪০ / ৮ দিন = ৩০ দিন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহ: পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ADP, রূপকল্প ২০৪১, Delta Plan 2100, এবং দারিদ্র্য বিমোচন। পরিকল্পনা মন্ত্রণালয়: BIDS, NAPD, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, NEC, ECNEC.
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: সন্ধি। ইংরেজি: Important Writers of the Different Ages (Old to Renaissance Period) গণিত: ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সাধারণ জ্ঞান: পাকিস্তান শাসন থেকে ১৯৭০ এর নির্বাচন পর্যন্ত