Solution
Correct Answer: Option A
'চৌহদ্দি' একটি মিশ্র শব্দ, যার অর্থ চারদিকের সীমানা বা চতুঃসীমা।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে এটি বাংলা ও ফারসি ভাষার সংমিশ্রণে তৈরি। এর গঠন হলো: বাংলা 'চৌ' + ফারসি 'হদ্দি'। শব্দের উৎসমূল নির্ধারণের ক্ষেত্রে বাংলা একাডেমি বাংলা ভাষার প্রামাণ্য প্রতিষ্ঠান হওয়ায় এই তথ্যটি অধিক নির্ভরযোগ্য।
উল্লেখ্য, নবম-দশম শ্রেণির পুরোনো ব্যাকরণ (২০১৯ সংস্করণ) বইতে এটি ফারসি ও আরবি ভাষার মিশ্রণ হিসেবে উল্লেখ থাকলেও, আধুনিক ও প্রামাণ্য তথ্য অনুযায়ী বাংলা + ফারসি অধিক যুক্তিযুক্ত।