কোটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

A সিংহাসন

B ভাই-বোন

C গাছপাকা

D কানাকানি

Solution

Correct Answer: Option B

ভাই-বোন হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হলো: ভাই ও বোন = ভাই-বোন

• যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
• যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের অর্থের মধ্যে সম্পর্ক বা সৌহার্দ্য থাকে, তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: স্বামী ও স্ত্রী = স্বামী-স্ত্রী, মা ও বাপ = মা-বাপ ইত্যাদি।

অন্যান্য পদগুলোর সমাস নির্ণয়:
সিংহাসন (সিংহ চিহ্নিত আসন) - মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
গাছপাকা (গাছে পাকা) - সপ্তমী তৎপুরুষ সমাস।
কানাকানি (কানে কানে যে কথা) - ব্যতিহার বহুব্রীহি সমাস।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions