মোট ৩২৪টি ২০ পয়সা ও ২৫ পয়সার মুদ্রা মিলে ৭১ টাকা হলে ২৫ পয়সার মুদ্রা মোট কতটি?

A ১২০

B ১২৪

C ১৪৪

D ২০০

Solution

Correct Answer: Option B

মনে করি, ২৫ পয়সার মুদ্রার সংখ্যা = x টি।
তাহলে ২০ পয়সার মুদ্রার সংখ্যা = (৩২৪ - x) টি।
আমরা জানি, ১ টাকা = ১০০ পয়সা
তাহলে ৭১ টাকা = (৭১ × ১০০) পয়সা = ৭১০০ পয়সা।
শর্তমতে, ২৫x + ২০(৩২৪ - x) = ৭১০০
বা, ২৫x + ৬৪৮০ - ২০x = ৭১০০
বা, ৫x = ৭১০০ - ৬৪৮০
বা, ৫x = ৬২০
অতএব, x = ১২৪

সুতরাং, ২৫ পয়সার মুদ্রা আছে ১২৪টি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions