সূক্ষ্ণ ও সুষম ছিদ্র বিশিষ্ট একটি কাঁচের নলকে পানিতে ডুবালে দেখা যায় যে পানি নলের ভিতরে কিছুটা উপরে উঠেছে এবং পানির উপরিতল অবতল হয়ে আছে। এর কারণ কী?
সমাধান
সঠিক উত্তর: Option C
সূক্ষ্ম ব্যাসবিশিষ্ট কোনো কাঁচের নলকে তরলে ডুবালে নলের ভেতরে তরলের ওঠা বা নামার ঘটনাকে কৈশিকতা বা ক্যাপিলারিটি (Capillarity) বলে।
- পানির অণু এবং কাঁচের অণুর মধ্যে আসঞ্জন বল (Adhesive force) পানির অণুগুলোর নিজেদের মধ্যকার সংশক্তি বলের (Cohesive force) চেয়ে বেশি হয়।
- এই আসঞ্জন বলের কারণে নলের গাত্র বেয়ে পানি কিছুটা উপরে উঠে যায় এবং পানির উপরিতল অবতল (Concave) বা চাঁদের মতো আকার ধারণ করে।
বিপরীতভাবে, পারদের ক্ষেত্রে আসঞ্জন বলের চেয়ে সংশক্তি বল বেশি হওয়ায় পারদ নলের নিচে নেমে যায় এবং উপরিতল উত্তল (Convex) হয়।