'আত্মঘাতী বাঙালী' কার রচনা?

A অশোক মিত্র

B দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

C নীরদচন্দ্র চৌধুরী

D অতুল সুর

Solution

Correct Answer: Option C

- "আত্মঘাতী বাঙালী" গ্রন্থটির রচয়িতা নীরদচন্দ্র চৌধুরী
- নীরদচন্দ্র চৌধুরী (১৮৯৭-১৯৯৯) ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত ও লেখক। তাঁর জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়।

- নীরদ চৌধুরী তাঁর অটোবায়োগ্রাফি গ্রন্থটি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্মরণে উৎসর্গ করেন।
- ব্রিটিশ সাম্রাজ্যে ভারতবর্ষের জনগণ প্রজার খেতাব পেলেও ব্রিটিশ নাগরিকত্ব পায়নি। তাই নীরদ চৌধুরীর উপরিউক্ত গ্রন্থে ‘আমি ব্রিটিশ নাগরিক’ (Civis Britannicus sum) এই উক্তিকে প্রায় প্রত্যেক সমালোচকই চ্যালেঞ্জ করেন।
- নীরদ চৌধুরী তাঁর লেখনীতে ভারতবর্ষের যা কিছু ভাল, যা এ দেশের মানুষের জীবন-পদ্ধতিকে উন্নত করেছে, জীবনধারায় গতি এনেছে বা প্রগতিকে দ্রুততর করেছে, তার সবকিছুকেই ব্রিটিশ শাসনের সুফল বলে দাবি করেন।
- ব্রিটিশদের প্রতি এই অনুরাগ ও প্রশংসা তাঁকে ভারতীয়দের কাছে বিতর্কিত এবং অপ্রিয় করে তোলে।

- ১৯৬৮ সালে তিনি "বাঙালি জীবনে রমণী" শিরোনামে তাঁর প্রথম বাংলা গ্রন্থ প্রকাশ করেন।
- সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি ডাফ কুপার মেমোরিয়াল পুরস্কার (১৯৫৬), আনন্দ পুরস্কার (১৯৮৯), বিদ্যাসাগর পুরস্কার (১৯৯৭)-সহ বহু সম্মাননা লাভ করেন।
- ১৯৮৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
- নীরদচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তাঁর পুত্র তাঁর সমস্ত পুস্তক ও চিত্রকর্ম ক্যালকাটা ক্লাব-কে দান করেন। পরবর্তীতে ক্লাব তাঁর প্রতি মরণোত্তর সম্মান জানিয়ে "নীরদ চৌধুরী কর্নার" স্থাপন করে।

উৎস: বাংলাপিডিয়া। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions