সরাসরি মূল কন্টেন্টে যান

bank- dump

৪৫১ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- আন্তর্জাতিক অপরাধ আদালতের (International Criminal Court - ICC) সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ (The Hague) শহরে অবস্থিত।
- এই আদালতের মূল কাজ হলো গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করা।
- আইসিসি (ICC) একটি স্থায়ী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যা রোম স্ট্যাটিউট (Rome Statute) চুক্তি অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে।
- রোম স্ট্যাটিউট বা রোম সংবিধি গৃহীত হয়েছিল ১৯৯৮ সালের ১৭ জুলাই।
- এটি কার্যকর হয় ২০০২ সালের ১ জুলাই, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইসিসি তার কার্যক্রম শুরু করে।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের Sylhet Division (সিলেট বিভাগ) প্রাকৃতিক গ্যাস এবং চা উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- বাংলাদেশের অধিকাংশ চা বাগান এই অঞ্চলে অবস্থিত এবং এটি দেশের প্রধান চা উৎপাদনকারী এলাকা।
- এছাড়া, দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো সিলেট বিভাগে অবস্থিত, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক স্থলসীমান্ত রয়েছে West Bengal (পশ্চিমবঙ্গ) রাজ্যের।
- বাংলাদেশ ও ভারতের মোট সীমান্ত দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার।
- ভারত পাঁচটি রাজ্যের (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম) মাধ্যমে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে, যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথেই দীর্ঘতম সীমান্ত (প্রায় ২,২১৬ কিলোমিটার) অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
UNEP (United Nations Environment Programme) ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০% কমাতে একটি 'Road Map' বা রূপরেখা প্রকাশ করেছে।
• UNEP প্রতিষ্ঠিত হয় ৫ জুন ১৯৭২ সালে।
• এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
• ৫ জুন প্রতিষ্ঠার এই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
ব্যাখ্যা (Explanation)
UNAIDS হলো এইচআইভি/এইডস (HIV/AIDS) সম্পর্কিত জাতিসংঘের যৌথ প্রোগ্রাম। এটি একটি বিশ্বব্যাপী প্রোগ্রাম যা এইচআইভি-এর বিস্তার রোধ এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করে।

- এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- UNAIDS এইচআইভি শিক্ষার প্রচার, ভাইরাসের বিস্তার রোধ, আক্রান্তদের যত্ন ও সহায়তা প্রদান এবং কার্যকর নীতিগুলোর পক্ষে সমর্থন করার জন্য বিভিন্ন সংস্থা, সরকার ও সম্প্রদায়ের সাথে কাজ করে।
- UNAIDS এর মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে এইডস মহামারীকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করা।
ব্যাখ্যা (Explanation)
১৯৪৮ সালের হাভানা চার্টারের (Havana Charter) অধীনে প্রস্তাবিত International Trade Organization (ITO) বাস্তবায়িত হতে ব্যর্থ হয় এবং মূলত GATT (General Agreement on Tariffs and Trade) দ্বারা চুক্তিটি প্রতিস্থাপিত হয়।

- পরবর্তীতে, এই GATT-এর উত্তরসূরী হিসেবে WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়।
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট, যার বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ সালে আফগানিস্তান এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
'The Last Supper' ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দেয়াল চিত্রকর্ম।
- এটি ১৪৯৫-৯৮ সালের মধ্যে ইতালির মিলানের সান্তা মারিয়া দেল গ্রেজির ডাইনিং হলের পিছনের দেয়ালে অংকন করা হয়।
- এ চিত্রকর্মে তিনি ফুটিয়ে তুলেছেন যিশু খ্রিষ্ট ও তাঁর বারো জন শিষ্য নিয়ে মৃত্যুর আগের শেষ নৈশভোজ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)

- চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট বঙ্গবন্ধু সড়ক টানেল (কর্ণফুলী টানেল) নির্মাণ করা হয়।
- এর দৈর্ঘ্য ৩.৪০ কি.মি.।
- ২০১৯ সালে টানেলটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে নির্মিত প্রথম ও দীর্ঘতম এ সুড়ঙ্গপথের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লি.।
- এর মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাই নগরীর আদলে ''এক নগরী দুই শহর'' (one city two town) রূপে গড়ে তোলা হয়েছে। 

Job Solutions
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN) 43 Sustainable Development Goals প্রতিবেদন-২০২০ অনুযায়ী, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতিতে বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
- আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৫ম।
- এ প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।
- ভারতের অবস্থান ১১৭ এবং পাকিস্তান আছে ১৩৪ নং অবস্থানে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
The 6th BRICS Youth Summit under the theme “BRICS: Challenges of the Time for young people” was held in a hybrid (both online and offline) format in 2020.
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ২০২০ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক পদক 'পদ্মভূষণ' প্রদান করা হয় ।
- তিনি ২০১৪-২০১৯ সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।
- ১৯৫৪ সালে পদ্মভূষণ পুরষ্কার প্রবর্তন করা হয় ।
- কাজী নজরুল ইসলামকেও এই পুরষ্কার দেওয়া হয়। 
Job Solutions
ব্যাখ্যা (Explanation)

-তিন বিঘা করিডোর (Tin Bigha Corridor) ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গা জুড়ে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি।
-বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের মেঘলীগঞ্জ জেলা সীমান্তে তিনবিঘা করিডোরের অবস্থান।
-বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইজারার মাধ্যমে তিনবিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয়।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ষ্ঠ উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার 'অচিন পাখি' । এছাড়াও আরো ৫টি ড্রিমলাইনার হলো সোনার তরী, রাজহংস, গাঙচিল, হংসবলাকা ও আকাশবীণা । বর্তমানে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ১৮টি ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
স্বাধীনতার পর রাষ্ট্রপতি অধ্যাদেশ নং ১২৬ অনুসারে ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয় । এর প্রধান কার্যালয়ের নাম বলাকা ভবন, যা ঢাকা কুর্মিটোলায় অবস্থিত ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ১৯৪০) একজন বিশিষ্ট বাংলাদেশি অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক, ক্ষুদ্রঋণ আন্দোলনের প্রবর্তক এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলাদেশের জন্য প্রথম নোবেল জয়।

- ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব বিশ্বকে সমতাভিত্তিক এবং টেকসই করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই তত্ত্বের তিনটি লক্ষ্য হলো:
1. জিরো পভার্টি (Zero Poverty): দারিদ্র্য নির্মূল করা। ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার প্রচেষ্টা।
2. জিরো আনএমপ্লয়মেন্ট (Zero Unemployment): বেকারত্ব দূর করা। প্রত্যেক ব্যক্তিকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে সামাজিক ব্যবসা মডেলের প্রচার, যাতে মানুষ নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারে।
3. জিরো নেট কার্বন এমিশন (Zero Net Carbon Emission): পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করা।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬৬ মেগাওয়াট।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- মাইকেল ফেলপস অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ী।
- এই মার্কিন সাঁতারুর ২৩টি সোনা জয়ের রেকর্ড রয়েছে।
- প্যারিস অলিম্পিক ২০২৪ সালে লিও মার্চেন্ড (ফরাসি) ফিলিপসের রেকর্ড ভাঙ্গেন।
- লিও মার্চেন্ড ৪০০ মিটার মিডলের ইভেন্টে পুলে নেমে মাত্র ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নেন।
- এর আগে ফেলপস ২০০৮ সালের অলিম্পিকে ৪০০ মিটারে ৪ মিনিট ০৩.৪৮ সেকেন্ড সময় নেন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- সম্প্রতি সৌদি আরব (Saudi Arabia) তিন দিনের সপ্তাহান্তের প্রস্তাব দিয়েছে।
- দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কাজের সময়সূচি পর্যালোচনা করে সাপ্তাহিক ছুটি তিন দিন করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
- এর লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করা।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ভ্যালেন্সিয়া পোর্ট স্পেনের তৃতীয় বৃহত্তম শহর এবং দ্বিতীয় বৃহত্তম বন্দর।
- এটি মেডিটেরানীয় সাগরের তীরে অবস্থিত।
- এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও নৌ পরিবহন কেন্দ্র, যেখানে কন্টেইনার, কৃষি পণ্য (যেমন কমলা) এবং তেল পরিবহন হয়।
- বন্দরটি ক্রুজ লাইন এবং যাত্রী পরিবহন ক্ষেত্রেও ব্যবহৃত হয়।
- আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক যোগাযোগের কারণে এটি স্পেন এবং মধ্যপ্রাচ্য-এর গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- কোন একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোন একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে সেটিকে ঐ দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- Geographical Indicators (GI) পণ্যের স্বীকৃতি দেয় WIPO।
- ২ জানুয়ারি, ২০২৪ বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িকে 'জিআই' পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত।
- টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।
- জিআই পণ্য হিসেবে এর সম্পূর্ণ অধিকার বাংলাদেশের প্রাপ্য।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- খ্যাতিমান পরাবাস্তববাদী চিত্রকর সালভাদর দালি ১৯০৪ সালে স্পেনে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত চিত্রকর্ম- The Persistence of Memory.
- তাঁর আরো কিছু বিখ্যাত চিত্রকর্ম হলো- The Temptation of St. Antony, The Elephants, Galatea of the Spheres, Crucifixion.
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশ সুমেরীয় সভ্যতা।
- বর্তমান ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা।
- এ সভ্যতা চার ভাগে বিভক্ত।
- যথা: সুমেরীয়, আসেরীয়, ব্যাবিলনীয় ও ক্যালডীয়।
- মেসোপটেমীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা।
- সভ্যতা বিকাশে সুমেরীয়দের অবদান- উন্নত সেচ ব্যবস্থা ও অক্ষর ভিত্তিক বর্ণলিপি (কিউনিফর্ম) আবিষ্কার।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
• জাতিসংঘের দাপ্তরিক ভাষা

- আরবি (আধুনিক প্রমিত আরবি)
- ইংরেজি (অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি)
- ফরাসি ভাষা
- মান্দারিন (সরলীকৃত চীনা অক্ষর)
- রুশ ভাষা
- স্প্যানিশ
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা ও
- জাপান।

- 2024 সালের জি 7 শীর্ষ সম্মেলন 2024 সালের জুনের মাঝামাঝি ইতালির পুগলিয়াতে অনুষ্ঠিত হবে।
- 2025 সালের জি 7 শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম আফ্রিকান)
মালয়েশিয়া - ৩১ জানুয়ারি ১৯৭২ (প্রথম মুসলিম দেশ)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- মায়ানমারের বর্তমান রাষ্ট্রপতি হলেন মিন অং হ্লাইং। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করেন।

- অভ্যুত্থানের পর থেকে তিনি দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামরিক সরকারের প্রধান হিসাবে কাজ করছেন।

- মিন অং হ্লাইং এর আগে মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন।

- তার নেতৃত্বে সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে। এর পর থেকে তিনি মায়ানমারে কঠোর সামরিক শাসন প্রতিষ্ঠা করেছেন।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ২৪ অক্টোবর ২০১৪ সালে গঠিত হওয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা AIIB এর সদর দপ্তর চীনের বেইজিং-এ।

- AIIB তে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।

- তবে AIIB ২০১৫ সালের ২৫ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম (Operation) শুরু করে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।