সরাসরি মূল কন্টেন্টে যান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (পরিদর্শক) - ১৪.১১.২০২৬

১০০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয় ১৯৮৮ সালে — ইরান-ইরাক সীমান্তে UNIIMOG মিশনে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশগুলোর একটি।
• ২৯ মে — আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস।
ব্যাখ্যা (Explanation)
C/5 = (F − 32)/9 ⇒ C = (86 − 32) × 5/9 = 54 × 5/9 = 30°C

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• পানির হিমাঙ্ক 0°C = 32°F; স্ফুটনাঙ্ক 100°C = 212°F।
• −40° তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান।
ব্যাখ্যা (Explanation)
যে মাটিতে ৭০% বা তার বেশি বালিকণা থাকে তাকে বেলে মাটি বলে।
এর পানি ধারণক্ষমতা কম, ভেদ্যতা বেশি।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• এঁটেল মাটি — কাদাকণা বেশি, পানি ধারণক্ষমতা সর্বোচ্চ।
• দোআঁশ মাটি — বালি, পলি ও কাদা সমপরিমাণে; চাষের জন্য সবচেয়ে উপযোগী।
ব্যাখ্যা (Explanation)
কার্বন মনোক্সাইড (CO) একটি বিষাক্ত বায়ুদূষক গ্যাস — যানবাহন ও জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয়।
এটি রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহনে বাধা দেয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• CO₂ মূলত গ্রিনহাউস গ্যাস (বৈশ্বিক উষ্ণায়ন); N₂ বায়ুর স্বাভাবিক উপাদান।
• অন্যান্য বায়ুদূষক: SO₂, NO₂, সীসা, বস্তুকণা (PM2.5)।
ব্যাখ্যা (Explanation)
হিউমাস হলো মাটিতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে তৈরি জৈব পদার্থ।
এটি মাটির উর্বরতা ও পানি ধারণক্ষমতা বাড়ায়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• আদর্শ মাটিতে উপাদান: খনিজ পদার্থ ৪৫%, পানি ২৫%, বাতাস ২৫%, জৈব পদার্থ ৫%।
ব্যাখ্যা (Explanation)
মানুষের লোহিত রক্তকণিকা তৈরি হয় লাল অস্থিমজ্জায়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• ভ্রূণ অবস্থায় লোহিত কণিকা তৈরি হয় যকৃত ও প্লীহায়।
• পুরোনো লোহিত কণিকা ধ্বংস হয় প্লীহায় — একে বলে 'লোহিত কণিকার কবরস্থান'।
ব্যাখ্যা (Explanation)
বৈঠার পানির নিচের অংশ থেকে আসা আলো পানি থেকে বাতাসে ঢোকার সময় দিক পরিবর্তন করে — একে আলোর প্রতিসরণ বলে।
ফলে বৈঠাটি পানির তলে বাঁকা দেখায়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• প্রতিসরণের কারণে পানির নিচের বস্তু কম গভীরে মনে হয়।
• রংধনু তৈরি হয় আলোর বিচ্ছুরণে; মরীচিকা — পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে।
ব্যাখ্যা (Explanation)
এবোনাইট (শক্ত রাবার) একটি অন্তরক — বিদ্যুৎ পরিবহন করে না।
• মার্কারি (তরল ধাতু), পিতল (সংকর ধাতু), এসিডের দ্রবণ — বিদ্যুৎ পরিবাহী।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• অন্তরক পদার্থ: কাঁচ, রাবার, প্লাস্টিক, কাঠ, এবোনাইট।
ব্যাখ্যা (Explanation)
লোহা একটি চৌম্বক পদার্থ — চুম্বক একে আকর্ষণ করে এবং একে চুম্বকে পরিণত করা যায়।
• কাঁচ, রাবার, তামা — অচৌম্বক পদার্থ।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• চৌম্বক পদার্থ: লোহা, নিকেল, কোবাল্ট ও এদের সংকর।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব যায় = ১ আলোকবর্ষ ≈ 9.46 × 10¹² কিলোমিটার।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• আলোর বেগ ≈ 3 × 10⁵ কি.মি./সেকেন্ড।
• আলোকবর্ষ দূরত্বের একক, সময়ের নয়।
ব্যাখ্যা (Explanation)
প্রোটিনের (আমিষ) গঠনগত একক অ্যামাইনো এসিড।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• প্রোটিনে প্রায় ২০ ধরনের অ্যামাইনো এসিড থাকে।
• ল্যাকটোজ — দুধের শর্করা।
ব্যাখ্যা (Explanation)
মাটির যে গুণের কারণে পানি দ্রুত ভেতর দিয়ে নিচে নেমে যায় তাকে ভেদ্যতা (Permeability) বলে।
বেলে মাটির ভেদ্যতা বেশি, এঁটেল মাটির কম।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• পানি ধারণক্ষমতা — এঁটেল মাটিতে সবচেয়ে বেশি।
• কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী দোআঁশ মাটি।
ব্যাখ্যা (Explanation)
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের কূটনীতি মানবিক ও আন্তর্জাতিক আইনভিত্তিক — আশ্রয় দেওয়া এবং নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• ২৫ আগস্ট ২০১৭ থেকে ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে।
• গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ICJ-তে মামলা করে (২০১৯)।
ব্যাখ্যা (Explanation)
জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে IPCC (Intergovernmental Panel on Climate Change)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• IPCC প্রতিষ্ঠা ১৯৮৮ (UNEP ও WMO যৌথভাবে); সদর দপ্তর জেনেভা।
• ২০০৭ সালে IPCC ও আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের দীর্ঘতম ডেডিকেটেড রেলসেতু যমুনা রেলসেতু (৪.৮ কি.মি.) — যমুনা নদীর ওপর, চালু হয় মার্চ ২০২৫।
• পদ্মা সেতু (৬.১৫ কি.মি.) সড়ক ও রেলের যৌথ (দ্বিতল) সেতু।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• হার্ডিঞ্জ ব্রিজ (১৯১৫) — পদ্মা নদীর ওপর, পাকশী-ভেড়ামারা।
• ভৈরব রেলসেতু — মেঘনা নদীর ওপর।
ব্যাখ্যা (Explanation)
মানুষের মতো চিন্তা করা, শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যন্ত্রে দেওয়ার প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)।
• বায়োমেট্রিক্স — শারীরিক বৈশিষ্ট্য দিয়ে শনাক্তকরণ; বায়োইনফরমেটিক্স — জৈব তথ্য বিশ্লেষণ; ভার্চুয়াল রিয়েলিটি — কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাকার্থি (১৯৫৬ সালে শব্দটি প্রবর্তন)।
ব্যাখ্যা (Explanation)
সংবিধানের ৯ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ — যার ভিত্তি ভাষা ও সংস্কৃতি।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• সংবিধানের ৪টি মূলনীতি (অনুচ্ছেদ ৮): জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।
• ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদ = বাংলাদেশি জাতীয়তাবাদ (৫ম সংশোধনীতে যুক্ত হয়েছিল)।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ প্রথম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) সই করে জাপানের সাথে — ৬ ফেব্রুয়ারি ২০২৬, টোকিওতে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• এটি কোনো দেশের সাথে বাংলাদেশের প্রথম EPA এবং কোনো স্বল্পোন্নত দেশের (LDC) সাথে জাপানেরও প্রথম EPA।
• চুক্তির আওতায় জাপান বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ রেলওয়ের কারখানা মোট ৬টি:
• কোচ ও ওয়াগন মেরামত কারখানা ২টি — সৈয়দপুর (নীলফামারী) ও পাহাড়তলী (চট্টগ্রাম)।
• কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ১টি — পার্বতীপুর (দিনাজপুর)।
• ডিজেল কারখানা ৩টি — ঢাকা, পাহাড়তলী, পার্বতীপুর।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুর (প্রতিষ্ঠা ১৮৭০)।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি — সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যা।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ১৭টি, মেয়াদ ২০১৬–২০৩০।
• জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষ দেশগুলোর একটি।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ বিমানের প্রতীক 'বলাকা'-র নকশাকার শিল্পী কামরুল হাসান।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• কামরুল হাসানকে বলা হয় 'পটুয়া'; তিনি জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন।
• হামিদুর রহমান — কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি; মইনুল হোসেন — জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।
ব্যাখ্যা (Explanation)
Gig Economy — স্থায়ী চাকরির বদলে চুক্তিভিত্তিক, স্বল্পমেয়াদি বা ফ্রিল্যান্স কাজের অর্থনীতি।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• উদাহরণ: রাইড শেয়ারিং (Uber, Pathao), ফুড ডেলিভারি, ফ্রিল্যান্সিং (Fiverr, Upwork)।
ব্যাখ্যা (Explanation)
মোদক টং / সাকা হাফং বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত — উচ্চতা প্রায় ১,০৫২ মিটার।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• তাজিংডং (বিজয়) — বান্দরবানের রুমা; কেওক্রাডং — রুমা।
• রুমায় বগা লেক; সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়; খাগড়াছড়িতে আলুটিলা।
ব্যাখ্যা (Explanation)
অস্ট্রেলিয়া G-7-এর সদস্য নয়।
G-7 সদস্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• G-7 প্রতিষ্ঠা ১৯৭৫; রাশিয়া যুক্ত হয়ে G-8 হয়েছিল, ২০১৪ সালে রাশিয়াকে বাদ দেওয়া হয়।
• অস্ট্রেলিয়া G-20-এর সদস্য।
ব্যাখ্যা (Explanation)
'Cyberspace' শব্দটির প্রবর্তক কানাডীয়-মার্কিন বিজ্ঞান-কল্পকাহিনি লেখক উইলিয়াম গিবসন (১৯৮২); তাঁর উপন্যাস Neuromancer (১৯৮৪) শব্দটি জনপ্রিয় করে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• টিম বার্নার্স-লি — ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর জনক।
ব্যাখ্যা (Explanation)
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি — দায়িত্ব নেন ২১ অক্টোবর ২০২৫।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (LDP) নেতা।
• জাপানের আইনসভার নাম ডায়েট; রাজধানী টোকিও।
ব্যাখ্যা (Explanation)
Fourth Industrial Revolution (চতুর্থ শিল্পবিপ্লব) ধারণাটি জনপ্রিয় করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব — ২০১৬ সালে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• চতুর্থ শিল্পবিপ্লবের মূল প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, IoT, বায়োটেকনোলজি।
• আলভিন টফলার — 'Future Shock'; হান্টিংটন — 'Clash of Civilizations'।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য দক্ষিণ সুদান — ১৪ জুলাই ২০১১।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• ১৯২তম সদস্য মন্টিনিগ্রো (২০০৬)।
• জাতিসংঘ প্রতিষ্ঠা ২৪ অক্টোবর ১৯৪৫।
ব্যাখ্যা (Explanation)
তাইওয়ান জাতিসংঘের সদস্য নয় — ১৯৭১ সালে জাতিসংঘে চীনের আসন গণপ্রজাতন্ত্রী চীনকে দেওয়া হয়।
• দক্ষিণ সুদান (২০১১), পূর্ব তিমুর (২০০২), সোমালিয়া (১৯৬০) — সদস্য।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বিশ্বব্যাংকের সহজ শর্তের ঋণদানকারী প্রতিষ্ঠান IDA (International Development Association)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• একক দেশ হিসেবে বড় উন্নয়ন সহযোগী জাপান।
• ADB — এশীয় উন্নয়ন ব্যাংক (ম্যানিলা); IFC — বেসরকারি খাতে বিনিয়োগ করে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।