‘বাঘের মাসি’ বাগধারাটির অর্থ কি?
Correct Answer: Option D
বিড়াল একটি শ্বাপদ বর্গের অন্তর্গত স্তন্যপায়ী প্রাণী। এদের গৃহপালিত বিড়ালও বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম Felis silvestris catus বা Felis catus)। এরা মানুষকে সঙ্গ দেয়া এবং বাসাবাড়ির বিভিন্ন রকম পোকামাকড় ও ইঁদুরজাতীয় প্রাণী শিকারের জন্য জনপ্রিয়। কমপক্ষে ৯ হাজার ৫০০ বছর ধরে বিড়াল গৃহপালিত প্রাণী হিসেবে পরিচিত এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রিয় গৃহপালিত প্রাণী। মানুষের সঙ্গে গভীর সখ্য গড়ে ওঠার কারণে বর্তমানে বিড়াল প্রায় সারা পৃথিবীতেই পাওয়া যায়।
এরা খুবই আরামপ্রিয়। বাংলাদেশের প্রচলিত লোককথায় বিড়ালকে বাঘের মাসি বলে ডাকা হয়। দুধ, মাছ, ছোট পাখি, হাঁস মুরগির বাচ্চা, ইঁদুর ইত্যাদি এর খাদ্য। ইঁদুর মারার জন্য পোষে অনেকে। এদের পায়ের নিচে নরম মাংশপিণ্ড থাকায় নিঃশব্দে চলাচল করতে পারে। সাধারণ ১০-১২ ইঞ্চি উচ্চতা এবং ১৪-১৮ ইঞ্চি লম্বা হয়।
এদের চোখ পিঙ্গল, দৃষ্টিশক্তি মানুষের তুলনায় তীক্ষ্ণ। নিশাচর বলে এরা রাতের তুলনায় দিনে কম দেখে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions