বিপরীত শব্দ (414 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
কিছু ব্যাতিক্রম বিপরীত শব্দ যা পরীক্ষায় বার বার আসেঃ

উত্তরীয় - অন্তরীয়
আশু - বিলম্ব
অনিষ্ট - ইষ্ট
মৌন - মুখরতা
মৌনী - মুখর
নয় - অবিনয়
খাতক - মহাজন
লায়েক - নালায়েক
আদিষ্ট - নিষিদ্ধ
রাজি - গররাজি
প্রসন্ন - বিষণ্ন
উৎকৃষ্ট - নিকৃষ্ট
i
ব্যাখ্যা (Explanation):
মূল শব্দ - বিপরীত শব্দ
আশ্লেষ - বিশ্লেষ
বিশ্লেষণ - সংশ্লেষণ
ডুবন্ত - ভাসন্ত
স্পৃশ্য - অস্পৃশ্য
পঙ্কিল - নির্মল 
তাবক - নিন্দক
যাযাবর - স্থায়ী
চাক্ষুষ - অগোচর
নৈসর্গিক - কৃত্রিম
i
ব্যাখ্যা (Explanation):
'অনুরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিরক্ত।

অন্যদিকে, 
অনুরাগ -  বিরাগ
আসক্ত - অনাসক্ত। 

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ব্যতিক্রম ধর্মী /গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
কৃতঘ্ন - কৃতজ্ঞ
ভার্যা - পতি
হরন - পূরণ
মন্দা - তেজি
অলীক - বাস্তব
দরাজ - সংকীর্ণ
বিজেতা - বিজয়ী
গৃহী - সন্ন্যাসী। 
i
ব্যাখ্যা (Explanation):
‘ঔৎসুক্য’ শব্দটির অর্থ হচ্ছে কারো প্রতি গভীর আগ্রহ, কৌতূহল বা উৎকণ্ঠা। এটি সাধারণত কোনো বিষয় জানার বা বোঝার প্রবল ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
'রুষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ তুষ্ট

অন্য অপশন
সচেষ্ট - নিশ্চেষ্ট
বহুল - বিরল
কৌতূহলী - নিস্পৃহ। 
i
ব্যাখ্যা (Explanation):
- 'ভক্ত' শব্দের অর্থ হলো এমন ব্যক্তি, যিনি কারো প্রতি শ্রদ্ধাশীল বা ভক্তি প্রদর্শন করেন। এর বিপরীতার্থক শব্দ হবে এমন একটি শব্দ, যা ভক্তির অভাব বা বিরোধিতা প্রকাশ করে।
- অভক্ত শব্দটি 'অ' উপসর্গ যোগে গঠিত, যা 'না' বা 'অভাব' বোঝায়। সুতরাং, 'অভক্ত' অর্থ হলো এমন ব্যক্তি, যিনি ভক্তি করেন না বা ভক্তির অভাব রয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
- পূর্ণ শব্দের অর্থ হলো ভরা বা সম্পূর্ণ। এটি এমন একটি অবস্থা বোঝায় যেখানে কিছু পূর্ণ বা পরিপূর্ণ থাকে।
- এর বিপরীত অর্থ হবে খালি বা শূন্য। বাংলা ভাষায় "রিক্ত" শব্দটি খালি বা শূন্য বোঝাতে ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
'নিগ্রহ' এর বিপরীত শব্দ অনুগ্রহ।

দয়া- জুলুম;
বিগ্রহ- সন্ধি।
i
ব্যাখ্যা (Explanation):
'পণ্ড' শব্দটির অর্থ হলো ব্যর্থ, নিষ্ফল, নষ্ট বা ভণ্ডুল। কোনো কাজ ভেস্তে গেলে আমরা তাকে পণ্ডশ্রম বা পণ্ড হওয়া বলি।
যেহেতু 'পণ্ড' মানে ব্যর্থ হওয়া, তাই এর সঠিক বিপরীতার্থক শব্দ হবে 'সফল', যার অর্থ কৃতকার্য বা সার্থক।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
ত্রুটিপূর্ণ: দোষযুক্ত (এর বিপরীত: নিখুঁত)।
অসাধারণ: যা সাধারণ নয় বা বিশেষ (এর বিপরীত: সাধারণ)।
অসফল: ব্যর্থ বা নিষ্ফল (এটি পণ্ড শব্দের সমার্থক)।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
‘সরল’ শব্দের বিপরীত শব্দ: জটিল, বক্র, কুটিল, বঙ্কিম।

‘গরল’ বা ‘বিষ’ এর বিপরীত শব্দ অমৃত।
i
ব্যাখ্যা (Explanation):
- বঙ্কিম এর বিপরীত শব্দ ঋজু।
- ঋজু শব্দের অর্থ অবক্র, সোজা। 

• বন্ধুর - মসৃণ
• অসম - সুষম

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দঃ
অনিষ্ট - ইষ্ট
মৌন - মুখরতা
মৌনী - মুখর
নয় - অবিনয়
খাতক - মহাজন
লায়েক - নালায়েক
আদিষ্ট - নিষিদ্ধ
রাজি - গররাজি। 

i
ব্যাখ্যা (Explanation):
মূল শব্দ - বিপরীত শব্দ
খাঁটি - ভেজাল
খুঁত - নিখুঁত
খ্যাতি - অখ্যাতি
খোঁজ - নিখোঁজ
খেদ - অখেদ
খাতক - মহাজন
খরা - বাদল
খ্যাত - অখ্যাত
i
ব্যাখ্যা (Explanation):
গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হচ্ছে -
নম্রতা - ঔদ্ধত্য।
ব্যষ্টি - সমষ্টি।
নানা - এক। 
নগণ্য - গণ্য।
প্রশস্ত - সংকীর্ণ। 
নশ্বর - শ্বাশত। 
যোজক - বিয়োজক
শত্রু - মিত্র। 
যোজক - প্রণালি।
i
ব্যাখ্যা (Explanation):
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বঙ্কিম 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক 
'ইহ' শব্দের বিপরীত শব্দ - পরত্র 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য
i
ব্যাখ্যা (Explanation):
- 'ঢোসা' এর বিপরীতার্থক শব্দ: হালকা।
- 'ভোঁতা' এর বিপরীতার্থক শব্দ: চোখা।
- 'ডাগর' এর বিপরীতার্থক শব্দ: ম্লান।
- 'তীব্র' এর বিপরীতার্থক শব্দ: লঘু।
i
ব্যাখ্যা (Explanation):
মূল শব্দ - বিপরীত শব্দ
আশ্লেষ - বিশ্লেষ
বিশ্লেষণ - সংশ্লেষণ
ডুবন্ত - ভাসন্ত
স্পৃশ্য - অস্পৃশ্য
নির্মল - পঙ্কিল
তাবক - নিন্দক
যাযাবর - স্থায়ী
চাক্ষুষ - অগোচর
নৈসর্গিক - কৃত্রিম
i
ব্যাখ্যা (Explanation):
অপোগণ্ড শব্দের অর্থ- অপদার্থ, অল্পবয়স্ক, নাবালক, অযোগ্য ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
 কিছু বিপরীত শব্দের উদাহরণ-
- ঐহিক - পারত্রিক
- মহত্মা - দুরাত্মা
- ধৃষ্ট - নম্র/ বিনয়ী
- নিন্দিত - প্রশংসিত
- সংশয় - প্রত্যয়
- ঊষর - উর্বর
- আঁঠি - শাঁস
- তিমির - আলো
- সান্ত - অনন্ত
- কৃতঘ্ন - কৃতজ্ঞ
- ভার্যা - পতি
- লিপ্ত - নির্লিপ্ত
- ভূত - ভবিষ্যৎ
i
ব্যাখ্যা (Explanation):
মূল শব্দ - বিপরীত শব্দ
আশ্লেষ - বিশ্লেষ
বিশ্লেষণ - সংশ্লেষণ
ডুবন্ত - ভাসন্ত
স্পৃশ্য - অস্পৃশ্য
নির্মল - পঙ্কিল
তাবক - নিন্দক
যাযাবর - স্থায়ী
চাক্ষুষ - অগোচর
নৈসর্গিক - কৃত্রিম

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
দুষ্কৃতী অর্থ পাপী এবং সুকৃতী অর্থ ভালো বা পুণ্য কাজ।

সুতরাং, 'দুষ্কৃতী' শব্দের বিপরীত শব্দ সুকৃতী ।
i
ব্যাখ্যা (Explanation):
মূল শব্দ - বিপরীত শব্দ
আশ্লেষ - বিশ্লেষ
বিশ্লেষণ - সংশ্লেষণ।
ডুবন্ত - ভাসন্ত।
স্পৃশ্য - অস্পৃশ্য।
i
ব্যাখ্যা (Explanation):
কিছু গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দঃ
অকৃত্রিম - কৃত্রিম
অর্জন - বর্জন
অদৃশ্য - দৃশ্যমান
অন্তঃ - বহিঃ
অনুমেয় - অননুমেয়
অন্তর্বাস - বহির্বাস
অবলম্ব - নিরবলম্ব
অবসর - অনবসর
অভিপ্রেত - অনভিপ্রেত
অভ্যস্ত - অনভ্যস্ত
অলংকৃত - অনলংকৃত
অহিংস - সহিংস
অস্তি - নাস্তি
অনুরক্ত - বিরক্ত
অনাবিল - আবিল
অতিবৃষ্টি - অনাবৃষ্টি
অধিক - অল্প
অণু - বৃহৎ
অনুমোদিত - অননুমোদিত। 
i
ব্যাখ্যা (Explanation):
জোয়ান শব্দের বিপরীত শব্দ বুড়া ।

আরও কিছু বিপরীত শব্দঃ
অবনত - উন্নত
আকুঞ্চন - প্রসারণ
তস্কর - সাধু
ঋজু - বক্র
হাল - সাবেক
i
ব্যাখ্যা (Explanation):
'তফাত' শব্দটির অর্থ হলো দূরত্ব, পার্থক্য বা ব্যবধান। এর বিপরীত অবস্থাটি হলো নৈকট্য বা কাছাকাছি অবস্থান। তাই 'তফাত' শব্দের সঠিক বিপরীত শব্দ হলো 'কাছে'

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
তেজী - নিস্তেজ
অনুমোদিত - অননুমোদিত
সিক্ত - শুষ্ক
তীব্র - মৃদু
উচাটন - প্রশান্ত
উত্থান - পতন
স্থাবর - জঙ্গম
ঋজু - বঙ্কিম
অধিত্যকা - উপত্যকা।
i
ব্যাখ্যা (Explanation):
শঠ শব্দের বিপরীত শব্দ সাধু ।

আরও কিছু বিপরীত শব্দঃ
অবনত - উন্নত
আকুঞ্চন - প্রসারণ
তস্কর - সাধু
ঋজু - বক্র
হাল - সাবেক। 
i
ব্যাখ্যা (Explanation):
'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - দুর্বল

'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।

'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।

'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
i
ব্যাখ্যা (Explanation):
গুরুত্তপূর্ণ কিছু বিপরীত শব্দঃ
ঐহলৌকিক - পারলৌকিক
ঐহিক - পারত্রিক
মহত্মা - দুরাত্মা
ধৃষ্ট - নম্র/ বিনয়ী
নিন্দিত - প্রশংসিত
সংশয় - প্রত্যয়
ঊষর - উর্বর
আঁঠি - শাঁস
তিমির - আলো
i
ব্যাখ্যা (Explanation):
'আপদ' এবং 'বিপদ' শব্দ দুটি সমার্থক বা প্রায় সমার্থক অর্থ প্রকাশ করে। এদের উভয়ের অর্থই হলো সংকট, মুসিবত বা দুর্যোগ। তাই এরা বিপরীতার্থক শব্দজোড় নয়। অন্যদিকে আকাশ-পাতাল, আলো-আঁধার এবং আয়-ব্যয় হলো পরস্পরের বিপরীত শব্দ।

আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দজোড়:
উন্মাদ - স্থির
ঔদ্ধত্য - বিনয়
রুষ্ট - তুষ্ট।
i
ব্যাখ্যা (Explanation):
'আসামি' এবং 'হাজতি' শব্দ দুটি বিপরীতার্থক নয়, বরং এরা প্রায় সমার্থক। 'আসামি' হলো যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা যে অভিযুক্ত, আর 'হাজতি' হলো যে বিচারধীন অবস্থায় হাজতে বা কারাগারে আটক আছে। 'আসামি' শব্দের সঠিক বিপরীত শব্দ হতে পারে 'বাদি' বা 'ফরিয়াদি'

অন্যদিকে বাকি বিকল্পগুলো শুদ্ধ বিপরীত শব্দ যুগল:
প্রকৃষ্ট - নিকৃষ্ট
লঘু - গুরু
বিরল - বহুল

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
'ঐচ্ছিক' শব্দের অর্থ হলো যা নিজের ইচ্ছার ওপর নির্ভরশীল বা যা ইচ্ছা করলে করা বা না-ও করা যায়। এর সঠিক বিপরীত শব্দ হলো 'আবশ্যিক', যার অর্থ যা অবশ্যই পালনীয়। 'অনাবশ্যিক' অর্থ হলো যা আবশ্যক নয়, তাই এটি 'ঐচ্ছিক' এর সমার্থক অর্থই প্রকাশ করে।

অন্য বিকল্পগুলোর সঠিক বিপরীত শব্দজোড় হলো:
কুটিল - সরল
কম - বেশি
কদাচার - সদাচার
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0