ফকির-সন্ন্যাসী আন্দোলন: - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে আন্দোলন হয়েছিল ইতিহাসে তা ফকির-সন্ন্যাসী আন্দোলন নামে পরিচিত। - সময়কাল: ১৭৬০ থেকে ১৮০০ - বিদ্রোহের কারণ: ইংরেজরা ফকির-সন্ন্যাসীদের চলাচলে বাধা নিষেধ অরোপ করে এবং ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে। - ফকির বিদ্রোহের নামকরণ করেন: ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস - ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে: ফকির-সন্ন্যাসীরা - ফকিরদের নেতা: মজনু শাহ্ (সুফি সাধক) - সন্ন্যাসীদের নেতা: ভবানী পাঠক - উত্তরবঙ্গে বিদ্রোহ হয়: মজনু শাহের নেতৃত্বে - সন্ন্যাসীদের প্রথম বিদ্রোহ: ১৭৬০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে - মজনু শাহ্ প্রথম আন্দোলন করে: রংপুরে - মজনু শাহ্ উত্তরবঙ্গে তৎপরতা শুরু করে: ১৭৭১ সালে - আক্রমণের প্রধান লক্ষ্যস্থল: কোম্পানির কুঠি, ইংরেজ শাসক অনুগতদের কাচারি এবং জমিদার আমলাদের আবাসস্থল - মজনু শাহের নেতৃত্বে বিদ্রোহের স্থান: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর - ইংরেজ বাহিনী ফকিরদের উপর আক্রমণ করে: ১৭৭১ সালে ঘোড়াঘাট ও রংপুরের গোবিন্দগঞ্জের পথে - মজনু শাহের উত্তরসূরী: মুসা শাহ্, চেরাগ আলী শাহ্, করিম শাহ্, সোবহান শাহ্, মাদার বখস প্রমুখ ফকির। - ফকির-সন্ন্যাসীরা অনুপ্রেরণা পেত: বন্দেমাতরম গানটি গেয়ে - গানটির রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (আনন্দমঠ উপন্যাস থেকে নেয়া) - বিদ্রোহ নিয়ে উপন্যাস: আনন্দমঠ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) - ১৭৮৭ সালে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক নিহত হলে সন্ন্যাসী আন্দোলনেরও অবসান ঘটে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।