সরাসরি মূল কন্টেন্টে যান

অন্যান্য

১৩৮৭ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত কম হওয়ার কারণ:
- শীতকালে স্থলভাগ ঠান্ডা হয়ে উচ্চচাপের সৃষ্টি করে।
- এই সময়ে স্থলভাগ থেকে উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ু প্রবাহিত হয় ।
- বায়ু স্থলভাগ থেকে আসায় এতে জলীয়বাষ্প থাকে না, ফলে বৃষ্টিপাত অত্যন্ত কম হয়।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
ব্যাখ্যা (Explanation)
আপনার আপলোডকৃত সোর্স ফাইলগুলোতে (Lecture 1, 2, 3, 4) **'আভালশন (Avulsion)'** বা নদীর পুরোনো প্রবাহপথ ত্যাগ করে নতুন নদীখাত তৈরির ভৌগোলিক প্রক্রিয়া সম্পর্কিত কোনো তথ্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। সোর্সগুলোতে মূলতঃ নদী ভাঙন, বন্যা, নদীর গতিপথ ও বাংলাদেশের নদীব্যবস্থার মতো সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। আপনি অনুমতি দিলে আমি **ওয়েব রিসার্চ (Web Research)** করে এই প্রশ্নটির এবং বিকল্প শব্দগুলোর (Aggradation, Avulsion, Attrition, Ablation) সঠিক ও বিস্তারিত ব্যাখ্যা খুঁজে এনে দিতে পারি। আমি কি ওয়েব রিসার্চ করব?
ব্যাখ্যা (Explanation)
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড:
- দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।
- এটি ১৯৬২ সালে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি (GPL) নামে যাত্রা শুরু করে।
- ১৯৭৯ সালে এর নাম পরিবর্তন করে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (PPU) রাখা হয়।
- ১৯৮৩ সালে জনস্বাস্থ্য রক্ষা ও ওষুধ উৎপাদনের লক্ষ্যে এটি আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস, ইউনিসেফ, WHO, আইসিডিডিআরবি প্রভৃতি সংস্থায় মানসম্পন্ন ওষুধ সরবরাহ করছে।
- এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
ব্যাখ্যা (Explanation)
NTRCA-এর পূর্ণরূপ হলো Non-Government Teachers' Registration & Certification Authority।
এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন ও প্রত্যয়ন করে থাকে।
-২০০৫ সালে NTRCA প্রতিষ্ঠা করা হয়।
ব্যাখ্যা (Explanation)
উত্তরা গণভবন:
- ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।
- নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন।
- ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।
- পরবর্তীতে রাজ প্রাসাদটি ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে।
- স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন।
- উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- বর্তমানে এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা-রাণীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্যসামগ্রী উদ্ধার করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য,
- ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এর নাম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি।
এই ইনস্টিটিউটটি পার্বত্য চট্টগ্রামের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) উপজাতিদের (যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, খিয়াং, ম্রো, বম, খুমি, চাক) ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, সঙ্গীত, নৃত্যকলা এবং জীবনধারা সংরক্ষণ, গবেষণা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-এটি সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে থাকে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।

বর্তমানে বাংলাদেশের GI পণ্য ২১টি।
- ৯ জানুয়ারি ২০২৪ দেশের ২১তম GI পণ্য হিসেবে সনদ দেওয়া হয় - কুষ্টিয়ার তিলের খাজা
ব্যাখ্যা (Explanation)
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৭.৯% (পুরুষ- ৮০.১ % ও নারী- ৭৫.৮%) ।
• মোট জাতীয় আয় : ৩,০৬,১১৪৪ কোটি টাকা ।
• মাথাপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার ।
• অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)
• পণ্যভিত্তিক আমদানি ব্যয়: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• পণ্যভিত্তিক রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার (জুলাই - ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত)
• মোট রপ্তানি আয় ও ব্যয় : (৩৮.৪৫ ও ৪৪.১১) বিলিয়ন মার্কিন ডলার ।
• মোট প্রবাসী/রেমিট্যান্স আয় : ১৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার (ফেব্রুয়ারি, ২০২৪)
• বৈদেশি মুদ্রা মজুদ : ৩,৫২,৮৫৮.৩ কোটি টাকা।
• মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি (১৫বছর+) : ৭.৩৫ কোটি (পুরুষ - 8.৮০ ও নারী - ২.৫৫ কোটি) [ শ্রমশক্তি ও কর্মসংস্থান সার্ভে, ২০২৩)
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]
• চালু কমিউনিটি ক্লিনিক : ১৪,২৭৫টি ।
• বিনিয়োগের হার : ৩০.৯৮% [সরকারি - ৭.৪৭%, বেসরকারি - ২৩.৫১%]
• আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ২৯টি । [উৎপাদনরত - ২০টি , স্থগিত - ০৫টি ও উৎপাদনে যায়নি - ০৪টি]
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP'এর ৯.৫১%)
• মোট সরকারি ব্যয় : ৭,১৪,৪১৮ কোটি টাকা ।
• মাথাপিছু জিডিপি : ২,৬৭৫ মার্কিন ডলার বা ২,৯৪,১৯১ টাকা ।
• দারিদ্র্যের হার : ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে]
• চরম দারিদ্র্যের হার : ৫.৬%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৫.৮২% (জিডিপির ১৪.২১%) ।
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.০২% [নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.০০%]
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৯৫% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -১৭.০০% ]
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.০৪% [নিয়োজিত জনশক্তির পরিমাণ -৩৮.০০% ]
• মোট ব্যাংক(তফসিলি) : ৬১টি : রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক - ৬টি, বিশেষায়িত ব্যাংক - ৩টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি, বৈদেশিক ব্যাংক - ৯টি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান - ৩৫টি।
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য : ৩,৯৯১ কি.মি.
ব্যাখ্যা (Explanation)
- উড়ির চর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় অবস্থিত।
- এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ।
- উড়ির চর একটি নতুন দ্বীপ, যা ১৯৭০-৭১ সালের ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের ফলে জেগে উঠেছিল।
- উড়ির চরের আয়তন প্রায় ১৪.৭০ বর্গকিলোমিটার।
- এটি একটি জনবহুল দ্বীপ, যার জনসংখ্যা প্রায় ১২,৪২১ জন।
- উড়ির চরের প্রধান পেশা হল মৎস্য চাষ ও কৃষি।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন— গোপাল কৃষ্ণ গোখলে (১৯১০)
» উপমহাদেশে প্রথম প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৩০ সালে
» বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন- ১৯৭৩ সালে
» প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রথম সুপারিশ করে- প্রথম জাতীয় শিক্ষা কমিটি (১৯৭৪)
» প্রথম সার্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়- ২য় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮১-৮৫)
» দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়- ১৯৯০
» দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয়- ১৯৯২ সালে (৬৮টি থানায়)
» সারাদেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় – ১ জানুয়ারি, ১৯৯৩
» প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়-২০০২ সালে
» প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন করা হয়- ২০০৯ সালে
» একযোগে ২৬০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ২০১৩ সালে
ব্যাখ্যা (Explanation)
• স্বল্পমেয়াদী পরিকল্পনা : সাধারণত এক বছরের বা তার কম সময়ের জন্য এ পরিকল্পনা প্রণীত হয়। একে অনেক সময় বার্ষিক পরিকল্পনাও বলা হয়ে থাকে।
• মধ্যমেয়াদী পরিকল্পনা : এ ধরনের পরিকল্পনা সাধারণত এক বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম সময়কালের জন্য প্রণীত হয়। কখনো কখনো একে অন্তবর্তীকালীন পরিকল্পনাও বলা হয়।
• দীর্ঘমেয়াদী পরিকল্পনা : দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য এ পরিকল্পনা প্রণয়ন করা হয়। সাধারণত পাঁচ বছর হতে বিশ বছর পর্যন্ত এ পরিকল্পনার মেয়াদ নির্ধারিত হয়।
প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
⇒ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে অবস্থিত।
⇒ এই প্রকল্পটি বাস্তবায়নে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করছে রাশিয়া (Rosatom)।
⇒ এই বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট। এখানে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে।
⇒ এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের ক্লাবে প্রবেশ করেছে, যা আমাদের শক্তির চাহিদা মেটাতে বিশাল ভূমিকা রাখবে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পর ১৭ জানুয়ারি, ১৯৭২ বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

- আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের জাতীয় পতাকায় দুটি রং রয়েছে।
- সবুজ আয়তক্ষেত্রের মাঝে লাল বৃত্ত, যার অনুপাত হল ১০ঃ ৬ বা ৫ঃ ৩।
- এ আয়তকার গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্তের সমন্বয়ে বাংলাদেশের জাতীয় পতাকা পৃথিবীর যেকোনো দেশের জাতীয় পতাকার তুলনায় অনন্য।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)

-পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত ।
-এটি দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে নির্মাণধীন । 

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ১৯৯৮ সালে বঙ্গবন্ধু বহুমুখি সেতু উদ্বোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়কসহ দীর্ঘতম রেল সেতুর মর্যাদা লাভ করে, যার দৈর্ঘ্য ৪.৮ কি.মি।
- তবে একক বৃহত্তম রেলসেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ।
- সেতুটি কুষ্টিয়া-পাবনা পয়েন্টে পদ্মা নদীর উপর অবস্থিত।
- এর দৈর্ঘ্য ১.৮ কি.মি।
- নির্মাণকাল ১৯১০-১২।
- ১৯১৫ সালে লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
- উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কি.মি.।

- আর রাজনৈতিক সীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কি.মি.।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ১ উপধারায় বলা হয়েছে যে “বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।” বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে,“বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।”
ব্যাখ্যা (Explanation)
- বাংলাপিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ।
- এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি-রম আকারে উপলব্ধ।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম ২০২১ সালের ২৭ জানুয়ারি শুরু হয়।
- প্রথম টিকা দেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে।
- এই টিকা ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা- কোভিশিল্ড।
- ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি যৌথভাবে তৈরি করেছে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলা একাডেমী আমাদের মহান ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফসল।
- জাতির মেধা মননের প্রতীক হিসেবে খ্যাত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
- মাতৃভাষা আন্দোলনের গৌরবকে ধারণ করে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার মধ্য দিয়ে ঐতিহ্যভিত্তিক একটি নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি।
- এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
ব্যাখ্যা (Explanation)
- নৈপুণ্য অ্যাপ বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলাম পরিচালনার একটি স্মার্ট মোবাইল অ্যাপ্লিকেশন।
- দেশের নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের জন্য ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে।
- ২০২৩ সালে অ্যাপটিতে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে।
- ২০২৪ সাল থেকে ৭টি শ্রেণিতে এই অ্যাপের মাধ্যমে মূল্যায়ন হবে।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল পঠনের লক্ষ্যে জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের উদ্যোগে 'কনসার্ট ফর       বাংলাদেশ" অনুষ্ঠিত হয়। এই কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।
- এছাড়া পণ্ডিত রবিশঙ্কর, সারিক ক্লাপটন, লিয়ন, রাসেল, বিলি প্রিস্টন ও বব ডিলান সঙ্গীত পরিবেশন করেন।
- এই কনসার্টে মোট ৪০ হাজার মানুষের সমাগম হয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।