সরাসরি মূল কন্টেন্টে যান

বাণিজ্য

৫১ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
২০২৫-২৬ অর্থবছরের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা (এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত হিসাব) অনুযায়ী তৈরি পোশাক খাতের পরেই দ্বিতীয় শীর্ষ খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য।

খাতভিত্তিক রপ্তানি উপাত্ত (২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা):
১ম (শীর্ষ): তৈরি পোশাক — ৩,৮৭০ কোটি মার্কিন ডলার
২য় (দ্বিতীয় শীর্ষ): চামড়া ও চামড়াজাত পণ্য — ১২৩ কোটি মার্কিন ডলার
৩য়: হোম টেক্সটাইল পণ্য — ৯৩ কোটি মার্কিন ডলার
৪র্থ (যৌথভাবে): পাট ও পাটজাত পণ্য — ৮৮ কোটি মার্কিন ডলার এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য — ৮৮ কোটি মার্কিন ডলার। 
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০১৩ সালে TICFA চুক্তি স্বাক্ষরিত হয় ।
- পূর্ণরূপ: Trade and Investment Cooperation Framework Agreement ।
- স্বাক্ষরের তারিখ: ২৫ নভেম্বর ২০১৩, ওয়াশিংটন ।
- মূল উদ্দেশ্য: দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা ।
অন্যদিকে, TIFA চুক্তিটি ২০২১ সালে অস্ট্রেলিয়ার সাথে স্বাক্ষরিত হয় ।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড (EPZ)-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে।
- চট্টগ্রাম ইপিজেড (Chattogram EPZ) হলো বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যা এই সালেই প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) বা BEPZA এই অঞ্চলগুলো পরিচালনা করে।
- উল্লেখ্য, 'বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ আইন' সংসদে পাস হয় ১৯৮০ সালে।
ব্যাখ্যা (Explanation)
- রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১০ বিলিয়ন মার্কিন ডলার।
- এই নীতিটি ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়।
- এর আগের রপ্তানি নীতি (২০২১-২৪)-তে ২০২৪ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ বিলিয়ন ডলার।
- এই নীতির মূল উদ্দেশ্য হলো রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি এবং বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি করা।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় এক-তৃতীয়াংশেরই রপ্তানি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- শীর্ষ এই দুটি বাজারে আগের অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছিল।
- চলতি অর্থবছরের প্রথমার্ধেও রপ্তানি ইতিবাচক ধারায় ফেরেনি।
- কিন্তু শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যে বাকি তিনটিতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে।
- দেশ তিনটি হলো যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা/দপ্তর হল মোট ১৩টি যথাঃ
১. বাংলাদেশ ট্যারিফ কমিশন
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো
৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
৫. যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মস্ নিবন্ধক
৬. আমদানি - রপ্তানি নিয়ন্ত্রণ অফিস
৭. বাংলাদেশ চা বোর্ড
৮. বাংলাদেশ ফরেন ট্রেড ইসস্টিটিউট
৯. বিজনেস প্রমোশন কাউন্সিল
১০. দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস্ অব বাংলাদেশ
১১. দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ডস্ অব বাংলাদেশ
১২. ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ
১৩. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
ব্যাখ্যা (Explanation)
জাতীয় রাজস্ব বোর্ডঃ
- জাতীয় রাজস্ব বোর্ড (জারাবো) রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা।
- এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং - ৭৬ দ্বারা গঠিত হয়েছে।
- প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন একটি পরিচালিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান- জনাব মোঃ আবদুর রহমান খান।
- এর স্লোগান 'উন্নয়নের অক্সিজেন রাজস্ব,
- এর অনুবিভাগ ৩টি যথাঃ কাস্টমস, মুসক ও আয়কর
- এর হেল্প লাইন ১৬৫৫৫।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল মহেশখালীতে অবস্থিত।
- এই টার্মিনালটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত।
-  এটি 18 আগস্ট, 2018 তারিখে চালু হয়।
- এটি একটি ভাসমান স্টোরেজ এবং রি-গ্যাসিফিকেশন ইউনিট (FSRU)।
- এই টার্মিনালের মাধ্যমে প্রতিদিন প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব।
- বাস্তবায়নকারী সংস্থা: এটি পেট্রোবাংলার তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয়।
- দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। 
- বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানী করে শ্রীলংকায়।
- সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্থানীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা বৃদ্ধিতে প্রথমবারের মতো শুল্ক নীতি প্রণয়ন করেছে বাংলাদেশ।
- ২০২৩ সালের, ১০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় শুল্ক নীতিমালার গেজেট প্রকাশ করেছে।
ব্যাখ্যা (Explanation)
অর্থনৈতিক সমীক্ষা -২০২২ অনুসারেঃ
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে; 
- ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে - জার্মানি।
ব্যাখ্যা (Explanation)
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা/দপ্তর হল মোট ১৩টি যথাঃ
১. বাংলাদেশ ট্যারিফ কমিশন
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো
৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
৫. যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মস্ নিবন্ধক
৬. আমদানি - রপ্তানি নিয়ন্ত্রণ অফিস
৭. বাংলাদেশ চা বোর্ড
৮. বাংলাদেশ ফরেন ট্রেড ইসস্টিটিউট
৯. বিজনেস প্রমোশন কাউন্সিল
১০. দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস্ অব বাংলাদেশ
১১. দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ডস্ অব বাংলাদেশ
১২. ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ
১৩. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশের সরকারি মুদ্রা হলো ৩টি ১, ২ ও ৫ টাকার নোট।

অর্থ সচিবের স্বাক্ষরযুক্ত অর্থমন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত নোটকে সরকারি মুদ্রা বলে। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্ননের স্বাক্ষরযুক্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ব্যাংক নোট হিসেবে পরিচিত।

১৯৭২ সালে বাংলাদেশ কয়েনেজ অর্ডার জারির মাধ্যমে ১ টাকার নোটকে সরকারি মুদ্রা ঘোষণা করা হয়।

এরপর দীর্ঘ ১৭ বছর পর ১৯৮৯ সালে বাংলাদেশ কয়েনেজ অর্ডার ১৯৭২ সংশোধন করে ২ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তর করা হয়।

এরপর ২০১৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ কয়েনেজ অ্যাক্ট, ২০১৫ পাশের মাধ্যমে ৫ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংক নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ডেনমার্কে রপ্তানি করা হয়েছে।
- এটি আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড কর্তৃক নির্মিত একটি জাহাজ।
- ১৫ মে, ২০০৮ সালে জাহাজটি ডেনমার্কে রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশের তালিকায় প্রবেশ করে।
- এই জাহাজটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম রপ্তানিকৃত সমুদ্রগামী জাহাজ।
- 'স্টেলা মেরিস' একটি বহুমুখী কন্টেইনারবাহী জাহাজ হিসেবে পরিচিত।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৮২ সালের ১২ এপ্রিল।

অর্থনৈতিক সমীক্ষা - ২০২৫ অনুসারেঃ
- বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংক আছে ৬১টি।
  * রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
  * বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
  * বিশেষায়িত ব্যাংক: ৩টি,
  * বিদেশি বাণিজ্যিক ব্যাংক: ৯টি।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৫ টি।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা: ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডার (১২৭ নং আদেশ) অনুযায়ী, সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সকল দায়-দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে।

বাংলাদেশ ব্যাংকের কাজ:
- মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা।
- সরকারি ও বেসরকারি ঋণের যোগান ধার্য করা।
- মুদ্রানীতি ঘোষণা করা।
- বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করা।
- নিকাশ ঘরের দায়িত্ব পালন করা।
ব্যাখ্যা (Explanation)
• 'এম ভি বাঙালি' হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং বাংলাদেশের মাটিতে তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী স্টিমার বা জাহাজ।
• বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (BIWTC) উদ্যোগে জাহাজটি নির্মাণ করেছে চট্টগ্রামের স্বনামধন্য জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান 'ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড'।
• ২০১৪ সালের ২৯ মার্চ জাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের নৌ-যোগাযোগ ও জাহাজ নির্মাণ শিল্পে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত।
• এর আগে বাংলাদেশে চলাচলের জন্য ব্যবহৃত বড় আকারের যাত্রীবাহী জাহাজ বা স্টিমারগুলো (যেমন- পিএস অস্ট্রিচ, পিএস লেপচা) সাধারণত ব্রিটিশ আমলে তৈরি বা বিদেশ থেকে আমদানি করা হতো।
• এই জাহাজটি মূলত ঢাকা-বরিশাল-মোংলা রুটে যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল, যা দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থাকে অনেক বেশি আধুনিক ও আরামদায়ক করেছে।
ব্যাখ্যা (Explanation)
ইউরোপে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের বাংলাদেশের অবস্থান- ৩য়। যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮ দেশে সেই বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারিকৃত অধ্যাদেশ ৩৭ এর মাধ্যমে Central Testing Laboratory এবং Bangladesh Standards Institution কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান হিসেবে Bangladesh Standards and Testing Institution প্রতিষ্ঠিত হয় ।
- পরবর্তীতে ১৯৯৫ সালে কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরটির BSTI এর সঙ্গে একীভূত হয় ।
- দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে BSTI এর মূল দায়িত্ব হচ্ছে দেশে উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা ,সন্দ প্রদান ,মেট্রিক পদ্ধতির প্রচলন এবং জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা ।
- দেশের জরুরী প্রয়োজনে খাদ্য আমদানি ও বিতরণের লক্ষে ১৯৭২ সালে Trading Corporation of Bangladesh প্রতিষ্ঠা করা হয় ।
- শুল্ক কর আরোপ ও আদায় করার জন্য ১৯৭২ সালে National Revenue Board গঠিত হয় ।
ব্যাখ্যা (Explanation)
পণ্যের হিসেবে বাংলাদেশ বেশি আমদানি করে ভারত থেকে। টাকার অংকে সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে
ব্যাখ্যা (Explanation)
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৪৩.৭ বিলিয়ন মার্কিন ডলার ও আমদানি ব্যয় ৭১.৪১ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা (Explanation)
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সরকারের একটি সংস্থা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা/দপ্তর হল মোট ১৩টি যথাঃ
১. বাংলাদেশ ট্যারিফ কমিশন
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো
৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
৫. যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মস্ নিবন্ধক
৬. আমদানি - রপ্তানি নিয়ন্ত্রণ অফিস
৭. বাংলাদেশ চা বোর্ড
৮. বাংলাদেশ ফরেন ট্রেড ইসস্টিটিউট
৯. বিজনেস প্রমোশন কাউন্সিল
১০. দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস্ অব বাংলাদেশ
১১. দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ডস্ অব বাংলাদেশ
১২. ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ
১৩. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বিশ্বের অন্য কোন দেশের সঙ্গে করা এটাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা পিটিএ। ভূটানের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি হওয়ায় বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধা পাবে আর ভূটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।