ক্রীড়া (97 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
১৫ - ১৯ মার্চ ২০১৭ শ্রীলঙ্কার কলম্বোয় শ্রীলঙ্কা - বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি বাংলাদেশের জাতীয় দলের শততম ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশ দল চার উইকেটে জয়লাভ করে। ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হন তামিম ইকবাল।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে।
- এটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত ছিল এবং নারী ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- টেস্ট স্ট্যাটাস লাভের ফলে বাংলাদেশ নিয়মিতভাবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়, যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করে।
- এছাড়াও, এটি বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় দলের সাথে প্রতিযোগিতা করার নতুন সুযোগ তৈরি করে।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্য দেশ হিসেবে সদস্য পদ লাভ করে।
- ১৯৭৯ সালে সহযোগী দেশ হিসেবে প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে।
- ৩১ মার্চ, ১৯৮৬ সালে বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে
- ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার পর বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পায়।
- এরপর ১৭ মে, ১৯৯৮ সালে কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়লাভ করে এবং ২০০৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে।
- আর ১৯৯৯ সালে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে।
- ২৬ জুন ২০০০ সালে ১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে।
i
ব্যাখ্যা (Explanation):
- ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৩ সালে ১৩তম আইসিসি ওডিআই বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়।
- এ বিশ্বকাপে ১০টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপের এ আসরে ১০টি মাঠে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স আপ ভারত।
- বাংলাদেশের হয়ে এ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের সর্বপ্রথম জিম্বাবুয়ের সাথে ২০০৫ সালের ২০-৩১ জানুয়ারি মধ্যে অনুষ্ঠিত পাঁচটি একদিনের ম্যাচে ৩-২-তে সিরিজ জয় লাভ করে ।
- আর বাংলাদেশে জিম্বাবুয়ের ঐ সফরেই বাংলাদেশ দুই মেচের টেস্ট সিরিজে ১-০ তে সর্বপ্রথম জয় লাভ করে।
i
ব্যাখ্যা (Explanation):
• প্রথম সাফ গেমস (বর্তমানে সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস) ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে ।
• এ গেমসে বাংলাদেশ দুটি স্বর্ণপদক জয় করে।
• এ গেমস সার্কের আনুষ্ঠানিক যাত্রার আগে অনুষ্ঠিত হয়।
• ঢাকায় এ গেমস হয় ১৯৮৫ ও ১৯৯৩ এবং কলম্বোতে ১৯৯১ সালে।
• কাঠমান্ডুতে দ্বিতীয়বার ১৯৯৯ সালে সাফ গেমস হয়।
• ভারতের কলকাতায় (১৯৮৭) ও মাদ্রাজে (১৯৯৫) এ গেমস অনুষ্ঠিত হয় ।
• দশম সাফ গেমস অনুষ্ঠিত হয় ২০০৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে ।
• ত্রয়োদশ সাফ গেমস অনুষ্ঠিত হয় ১-১০ ডিসেম্বর ২০১৯ নেপাদের কাঠমান্ডু ও পোখরায়।
i
ব্যাখ্যা (Explanation):
- ফরচুন বরিশাল ২০২৫ সালের ১১তম বিপিএল আসরে চ্যাম্পিয়ন হয়েছে।
- ফাইনাল ম্যাচে তারা চিটাগাং কিংস-কে ৩ উইকেটে হারিয়েছে।
- চিটাগাং কিংস প্রথমে ব্যাট করে ১৯৪ রান তোলে। জবাবে বরিশাল ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে।
- বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন।
- শেষ দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস বরিশালের জয়ে বড় ভূমিকা রাখে।
- এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জয় করে এবং ফাইনালে রেকর্ড রান তাড়া করে জয়লাভ করে
i
ব্যাখ্যা (Explanation):
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ।তিনি ৮১ ম্যাচ ও ১৪৯ তম ইনিংস খেলে এ রান করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- এটি ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত হয় এবং এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব।
- ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মূলত ঢাকার ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- এই ক্লাবটি ফুটবলের প্রচলন এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেডের মতো ক্লাবগুলো প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে বাংলাদেশের ফুটবলে বিশাল প্রভাব ফেলে।
- তবে ঐতিহাসিক দিক থেকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবই বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে স্বীকৃত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) বাংলাদেশের পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট লিগ।
- এটি প্রথম শুরু হয় ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি।
- উদ্বোধনী আসরটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
- প্রথম আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করেছিল এবং ফাইনাল ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরস বরিশাল বার্নার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
- BPL প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আয়োজন করা, যা ভারতীয় প্রিমিয়ার লিগ (IPL)-এর মতো।
- এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) কর্তৃক পরিচালিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার। ২০২৪ সালের মার্চ মাসে তিনি এই সম্মান অর্জন করেন। দীর্ঘ ১৮ বছর ধরে আন্তর্জাতিক প্যানেলে কাজ করার পর তার এই অর্জন আসে। তিনি ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
i
ব্যাখ্যা (Explanation):
• চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পায় বাংলাদেশ ২০০৫ সালে।
• ৬ জানুয়ারি শুরু হয়েছিল ঐতিহাসিক সেই টেস্টটি।
• জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪৮৮ রানের সংগ্রহ গড়ে তুলেছিল বাংলাদেশ।
i
ব্যাখ্যা (Explanation):
- ৩ সেপ্টেম্বর, ২০২৪ এ পাকিস্তানকে প্রথমবারের মত টেস্ট সিরিজে হারায় বাংলাদেশ।
- দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ।
- এই সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে মেহেদি হাসান মিরাজ।
- এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পেল টেস্টে ২১ তম জয় এবং দেশের বাহিরে ৮ম জয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের ইতিহাসে দ্রুতগতির বল করে নতুন রেকর্ড করেছেন পেসার নাহিদ রানা।
- পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করেছেন ডানহাতি পেসার। - যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রতগতির বলের রেকর্ড।
- এর আগে ১৫০ এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার।
- সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন রুবেল হোসেন।
i
ব্যাখ্যা (Explanation):
বিপিএল মৌসুম ১০ঃ
- শুরুর তারিখ: ১৯ জানুয়ারী, ২০২৪
- শেষের তারিখ: ১ মার্চ, ২০২৪
- ম্যাচের সংখ্যা: ৪৬ টি

অংশগ্রহণকারী দলের সংখ্যা: ৭ টি
১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২. ঢাকা ডাইনামাইটস
৩. ফরচুন বরিশাল
৪. খুলনা টাইগার্স
৫. রংপুর রাইডার্স
৬. সিলেট স্ট্রাইকার্স
৭. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ফলাফল:
- চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল
- রানার-আপ: কুমিল্লা ভিক্টোরিয়ান্স
i
ব্যাখ্যা (Explanation):
• চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পায় বাংলাদেশ ২০০৫ সালে।
• ৬ জানুয়ারি শুরু হয়েছিল ঐতিহাসিক সেই টেস্টটি।
• জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪৮৮ রানের সংগ্রহ গড়ে তুলেছিল বাংলাদেশ।
i
ব্যাখ্যা (Explanation):
সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশ বোলারদের তুলোধুনো করে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৮ উইকেটে তুলেছে ৩৩৮ রান।
i
ব্যাখ্যা (Explanation):
- ২০০০ সালের ২৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে । 
- ১৫ জানুয়ারি ১৯৯৯ বিসিবি কর্তৃক টেস্ট মর্যাদা লাভের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনের প্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদান করে
i
ব্যাখ্যা (Explanation):
সিদ্দিকুর রহমান ২০১০ সালে বাংলাদেশের পক্ষে প্রথম পেশাদার গলফার হিসেবে এশিয়ান ট্যুর (ব্রুনেই ওপেন ) শিরোপা জয় করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি।
- ১৯৭২ সালে বাংলাদেশ সরকার কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন।
- কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় ভারতে।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগ স্পিনার রুমানা আহমেদ ২০২৩ সালের ৮ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিক করেন।
- তিনি পরপর তিন বলে এলডিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আইরিশদের কিম গার্থ, ক্লেয়ার শিলিংটন ও ম্যারি ওয়ালড্রনকে।
- এই হ্যাটট্রিকের ফলে বাংলাদেশ ১০ রানে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জয়লাভ করে।
- রুমানা আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেন।
- তিনি একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা নবম নারী ক্রিকেটার হিসেবেও পরিচিতি পান।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন টাইগার ব্যাটসম্যান মুমিনুল হক।
- প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও তিন অংকের ঘরে প্রবেশ করে ১০০ করেন টাইগারদের এই টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান।
- ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে এই রেকর্ড গরে তোলেন মুমিনুল হক।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের দাবা ক্রীড়ার ইতিহাসে রানী হামিদের নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি একজন অসাধারণ দাবাড়ু যিনি দেশের মহিলা দাবা ক্রীড়ার উন্নয়নে অবদান রেখেছেন।

তার অর্জনের মধ্যে উল্লেখযোগ্য:
- বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার
- ৩ বার ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
- জাতীয় মহিলা দাবায় ২০ বার চ্যাম্পিয়ন
- ১৯৮৪ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন থেকে 'ফিদে' খেতাব অর্জন
- ১৯৮৫ সালে ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব অর্জন
- কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ তে স্বর্ণ পদক
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৭৮ সালে বাংলাদেশ সর্বপ্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। এর ঠিক আট বছর পরে ১৯৮৬ সালে প্রথম পদক পায়।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে হাডুডু খেলার নামকরণ করা হয় কাবাডি।
- ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়। এই ফেডারেশন কাবাডি খেলার বিভিন্ন নিয়মকানুন তৈরি করে।
i
ব্যাখ্যা (Explanation):
- বক্সিংয়ে বাংলাদেশি হিসেবে প্রথম পেশাদার বেল্ট অর্জন করেন রাঙামাটির প্রত্যন্ত জোড়াছুড়ি এলাকার সুরকৃষ্ণ চাকমা।
- এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে বাজিমাত করেন তিনি।
- সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন।
- তিনি বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার।
- তিনি ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন।
- এছাড়া ২০১৩ সালের বর্ষসেরা জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন।
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন শরফদুল্লাহ ইবনে সৈকত।
- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত।
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন শরফদুল্লাহ ইবনে সৈকত।
- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত।
i
ব্যাখ্যা (Explanation):
• বাংলাদেশ কাবাডি ফেডারেশন ১৯৭৩ সালে বাংলাদেশ অপেশাদার কাবাডি ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
• এটি ১৯৭৩ সালে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।
• ১৯৭৮ সালে, এটি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এশীয় অপেশাদার কাবাডি ফেডারেশনে যোগদান করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
তিনি ২০২৩ সাল থেকে টেস্ট দলে নেতৃত্ব দিচ্ছেন ও চলতি ২০২৫–২৭ বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0