সরাসরি মূল কন্টেন্টে যান

বিভাগ ও জেলা

৪৬ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: B) বাংলাবান্ধা (তেঁতুলিয়া)
• বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড়, সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া এবং সর্ব উত্তরের স্থান বা সীমান্ত পয়েন্ট হলো 'বাংলাবান্ধা'।
• এই পয়েন্টের মাধ্যমেই ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ স্থলবন্দর রয়েছে।
• (অতিরিক্ত তথ্য: বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার 'ছেঁড়াদ্বীপ')।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং এই জেলার তেঁতুলিয়া হলো দেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা । তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা (বা জায়গীরজোত) হলো বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্ত স্থান ।
সীমান্তবর্তী প্রান্তিক স্থানসমূহ:
- সর্ব উত্তরের জেলা: পঞ্চগড়
- সর্ব উত্তরের উপজেলা: তেঁতুলিয়া
- সর্ব উত্তরের স্থান: বাংলাবান্ধা / জায়গীরজোত
তাই সঠিক উত্তর তেঁতুলিয়া ।
সোর্সঃ Basic View (New Edition)
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
⇒ পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এবং এটি হিমালয় পর্বতমালার খুব কাছাকাছি অবস্থিত।
⇒ শীতকালে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে খালি চোখে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায়।
⇒ হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং এর নৈসর্গিক সৌন্দর্যের কারণে পঞ্চগড়কে ‘হিমালয়ের কন্যা’ বলা হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
• ময়মনসিংহ অষ্টম প্রশাসনিক বিভাগ।
• ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।
• ২০১৫ সালের ১২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন।
• পরবর্তীতৈ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।
প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি।
-এর মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কি.মি.।
-আর আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ (৬৮৩.১৪ বর্গ কি.মি.)।
-অন্যদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল জেলার আয়তন যথাক্রমে- ৫২৮৩ বর্গ কি.মি.. ৪৩৬৩.৪৮ বর্গ কি.মি. ও ২৭৮৪.৫২ বর্গ কি.মি.।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে, এরমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন

৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুসারে,
- জনসংখ্যায় বৃহত্তম বিভাগ : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ : বরিশাল; ৯১,০০,১০২ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার বেশি : ঢাকা (১.৭৪%) বিভাগ।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে : বরিশাল (০.৭৯%) বিভাগে.
- পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক ঢাকা; ১০৩.৪০ : ১০০ বিভাগে.
- পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন চট্টগ্রাম; ৯৩.৩৮ : ১০০ বিভাগে.
- জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব কম : বরিশাল বিভাগে(প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।
- সাক্ষরতার হার সর্বাধিক : ঢাকা; ৭৮.০৯% বিভাগে।
- সাক্ষরতার হার সর্বনিম্ন : ময়মনসিংহ; ৬৭.০৯% বিভাগে.
- জনসংখ্যায় বৃহত্তম জেলা : ঢাকা; ১,৪৭,৩৪,০২৫ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা : বান্দরবান; ৪,৮১,১০৯ জন।
- পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক জেলা ঢাকা; ১১৫.৪৫ : ১০০।
- পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া; ৮৬.৯৯ ঃ ১০০।
- জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা জেলা(প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।
- জনসংখ্যার ঘনত্ব কম রাঙ্গামাটি জেলা (প্রতি বর্গকিমি ১০৬ জন)।
- সাক্ষরতার হার সর্বাধিক জেলা : পিরোজপুর; ৮৫.৪১%।
- সাক্ষরতার হার সর্বনিম্ন জেলা : জামালপুর; ৬১.৫৩%।
- জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন : ঢাকা উত্তর; ৫৯,৭৯,৫৩৭ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন : বরিশাল; ৪,১৯, ৩৫১ জন।
- সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)।
- কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব কম : রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)।
ব্যাখ্যা (Explanation)
আটঘরিয়া উপজেলা

• এটি পাবনা জেলায় অবস্থিত
• আয়তন: ১৮৬.১৫ বর্গ কিমি।
• অবস্থান: ২৪°০৩´ থেকে ২৪°১২´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১০´ থেকে ৮৯°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ।
• সীমানা: উত্তরে চাটমোহর ও ফরিদপুর উপজেলা, পূর্বে সাঁথিয়া উপজেলা, দক্ষিণে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা, পশ্চিমে বড়াইগ্রাম উপজেলা।

• জলাশয় প্রধান নদী:ইছামতি, চিকনাই ও কামালা।

• প্রশাসন আটঘরিয়া থানা গঠিত হয় ১৩ জানুয়ারি ১৯১৫ সালে। উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে।
ব্যাখ্যা (Explanation)
- প্রশাসনিক সুবিধার্থে সরকার দেশের সমগ্র অঞ্চলকে নির্দিষ্টকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সেখানে সরেজমিনে যে প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়, তাকে মাঠ প্রশাসন বলা হয়।
- মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন। জেলার পর আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত।
ব্যাখ্যা (Explanation)
- টেকনাফ স্থল বন্দরটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত।
- এই বন্দরের বিপরীতে মায়ানমারএর মংডু স্থল বন্দর অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের নির্মিত প্রথম উড়াল মেট্রোরেল যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।

মেট্রোরেল এমআরটি লাইন -৬
। অনুমোদন : একনেক সভায় ১৮ ডিসেম্বর, ২০১২
। নির্মাণ কাজ শুরু : ২৬ জুন, ২০১৬
। উদ্বোধন : ২৮ ডিসেম্বর, ২০২২ (উত্তরা-আগারগাঁও)
। রুট : উত্তরা থেকে কমলাপুর
। উন্নয়ন সহযোগী : জাইকা, জাপান
। মালিকানা : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)
। দৈর্ঘ্য : ২১.২৬ কিলোমিটার
। স্টেশন সংখ্যা :১৭ টি
। সক্ষমতা : ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে
। প্রথম নারী চালকঃ মরিয়ম আফিজা
। পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু করে লন্ডন শহরে ১৮৬৩ সালে। 
। মেট্রোরেল উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০টাকার স্মারক নোট মুদ্রণ করেছে। 
ব্যাখ্যা (Explanation)
- তুমব্রু সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত।
- এটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ এলাকা।
- এই অঞ্চলটি রোহিঙ্গা সংকট এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ঘটনার জন্য প্রায়শই সংবাদে থাকে।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের একমাত্র জেলা দ্বীপ।
- ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা ভোলা।
- সরকার ঘোষিত ইলিশের একটি অভয়াশ্রম ভোলা জেলায়। 
- ভোলা জেলা বিখ্যাত চরসমূহ : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন হল 'দহগ্রাম'
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
ব্যাখ্যা (Explanation)
-তেভাগা আন্দোলন ১৯৪৬ সালের ডিসেম্বর -এ শুরু হয়ে ১৯৪৭ সাল পর্যন্ত চলে।
-বর্গা বা ভাগ-চাষীরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুইভাগ পাবে চাষী, এক ভাগ জমির মালিক- এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত।
-তৎকালীন পূর্ব বাংলার চাঁপাইনবাবগঞ্জে এবং পশ্চিমবঙ্গে এই আন্দোলন সংগঠিত হয়।
-তবে দিনাজপুর ও রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল।
-ইলা ইত্র ও হাজী মোহাম্মদ দানেশ এঈ আণ্ডোলনে নেতৃত্ব দেন।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
⇒ ২০১৫ সালে ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।
⇒ আয়তন ও জেলার সংখ্যার দিক দিয়ে এটিই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ।
⇒ এই বিভাগে মাত্র ৪টি জেলা রয়েছে: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা।
⇒ এর মোট আয়তন প্রায় ১০,৪৮৫ বর্গকিলোমিটার, যা অন্য যেকোনো বিভাগের চেয়ে কম।
ব্যাখ্যা (Explanation)
১৮৬৪ সালের ১লা আগষ্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়। কমিশনারের সংখ্যা ছিল ১৪ থেকে ২৩ পর্যন্ত। ব্রিটিশ আমলে ঢাকা পৌরসভায় ১৫ জন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পৌরসভার প্রথম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মি. স্কিনার এবং ঢাকা কলেজের শিক্ষক জর্জ বিলার্ট।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- তিস্তা বাঁধ হলো বাংলাদেশের লালমনিরহাট জেলায় হাতিবান্ধা উপজেলার দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত একটি বাঁধের নাম।
- ১৯৭৯ সালে এটি নির্মাণ করা শুরু হয় এবং ১৯৯৭ - ৯৮ সালে শেষ হয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।