সরাসরি মূল কন্টেন্টে যান

চলচ্চিত্র

৪৪ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া'-এর পরিচালক হলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান । ১৯৭০ সালে নির্মিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সংগীত বাজানো হয় ।
- আলমগীর কবির: তাঁর পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র 'ধীরে বহে মেঘনা' ।
- সুভাষ দত্ত: পরিচালনা করেন 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ।
- জহির রায়হান: তাঁর নির্মিত বিখ্যাত প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড' ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- 'নোনাজলের কাব্য' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

- 'নোনাজলের কাব্য' ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রশংসিত বাংলা চলচ্চিত্র।
- এটি পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি কেবল তিনিই পরিচালনা করেননি, এর চিত্রনাট্যও তিনি রচনা করেছেন।

আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কার:
- চলচ্চিত্রটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
- এটি ২০২০ সালে ৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছিল।
- এছাড়াও এটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'এশিয়ান সিলেক্ট' বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
- ২০২১ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনেও (COP26) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

- চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, এবং তাসনুভা তামান্নার মতো শিল্পীরা। এর আবহ সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: ১৯৬৪ সালে।
⇒ ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে 'পাকিস্তান টেলিভিশন' (PTV) ঢাকা কেন্দ্র হিসেবে এর প্রথম আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়।
⇒ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ টেলিভিশন' (BTV) রাখা হয়।
⇒ (অতিরিক্ত তথ্য: ১৯৮০ সালে বিটিভি সাদাকালো সম্প্রচার থেকে রঙিন সম্প্রচার শুরু করে)।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র স্থাপিত হয়।
- এর উদ্বোধনী দিনেই প্রচারিত হয় প্রথম নাটক 'কাঠঠোকরা'।
- বুদ্ধদেব বসু রচিত ও সুদেব বোস প্রযোজিত এ নাটকে অভিনয় করেন রমাকৃষ্ণ রায়, খগেশ চক্রবর্তী, সুধীর সরকার, মায়া বোস, বিপুল দত্তগুপ্ত, আমোদ দাশগুপ্ত, সাবিত্রী ঘোষ, সুনীল চট্টোপাধ্যায়, বীরেশ্বর বোস এবং পারুল দেবী।
- নাটকটির প্রচার সময় ছিল ৪৫ মিনিট।
প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র।
- ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান।
- অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত ‘জামাই ষষ্ঠী’ হলো উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র।
- আরদেশির ইরানি পরিচালিত 'আলম আরা' ছবিটি যা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।
- হীরালাল সেন পরিচালিত ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় ১৯৭৫ সালে।
- এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
- তবে এই পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছিল ১৯৭৬ সালের ৪ এপ্রিল।
- প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে "লাঠিয়াল"।
- এছাড়া শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আনোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ববিতা পুরস্কার পান।
- এই পুরস্কারটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় এবং এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি।
- ১৯৭৫ সাল থেকে এই পুরস্কারটি প্রতি বছর প্রদান করা হচ্ছে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ‘চিত্রা নদীর পারে’ তানভীর মোকাল্লেম পরিচালিত ১৯৯৮ সালের বাংলাদেশী চলচ্চত্র ।
- ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা এই ছবিতে দেখানো হয়েছে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার'।
- বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়।
- বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। 
• ইংরেজি নাম : MUJIB: THE MAKING OF A NATION
• পরিচালক : শ্যাম বেনেগাল
• সহযোগী পরিচালক : দয়াল নিহালানি
• প্রযোজনা কোম্পানি : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), ভারত । 
• পরিবেশক : জাজ মাল্টিমিডিয়া
• মুক্তি : ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ) ও ২৭ অক্টোবর ২০২৩ (ভারতসহ বিশ্বব্যাপী)
• দৈর্ঘ্য : ১৭৮ মিনিট
ব্যাখ্যা (Explanation)
• বাংলাদেশের প্রথম সিনেমা হল শাবিস্তান, পূর্ব নাম ছিল পিকচার হাউজ। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেজার নামক একজন ইংরেজ আরমানিটোলায় প্রতিষ্ঠা করেন এই হল। গ্রেটাগার্বোর একটি ছবি দিয়ে এই সিনেমা হলের যাত্রা শুরু হয়।
ব্যাখ্যা (Explanation)
• বাংলাদেশের প্রথম সিনেমা হল শাবিস্তান, পূর্ব নাম ছিল পিকচার হাউজ। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেজার নামক একজন ইংরেজ আরমানিটোলায় প্রতিষ্ঠা করেন এই হল।
ব্যাখ্যা (Explanation)
• মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
•  ভারত ও বাংলাদেশ-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০১০ সালে মুক্তি পায়।
•  ছবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অভিনয় করেছেন।
•   সুনীল গঙ্গোপাধ্যায় এর মনের মানুষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি, এতে লালন ফকিরের জীবন ও কর্মের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- গোর চলচ্চিত্রটি রচনা করেছেন গাজী রাকায়েত ও ফরিদুল রেজা সাগর
- দেশের প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি চলচ্চিত্র এবং ৯৪ তম অস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছিল
ব্যাখ্যা (Explanation)
- তর্জনী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'সোহেল রানা বয়াতি'
- ৭ই মার্চের ভাষণ নিয়ে নির্মিত চলচ্চিত্র
- ১৯৭১, ১৯৭৫ এবং ২০১৭ এই তিন সময়কে উপস্থাপন করা হয়েছে
ব্যাখ্যা (Explanation)
- এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'শ্যাম বেনেগাল'
- ছবিটির নাম শুরুতে বঙ্গবন্ধু রাখা হলেও পরবর্তীতে নাম পরিবর্তন হয়
- বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন 'আরেফিন শুভ'
ব্যাখ্যা (Explanation)
- 'জেঁকে ১৯৭১' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'ফখরুল আরেফিন খান '
- মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী মানুষের সহযোগিতা করার লক্ষ্যে পাকিস্তানি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি নাগরিক জেঁকে ।সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র
ব্যাখ্যা (Explanation)
- 'বঙ্গমাতা' চলচ্চিত্রটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী
- এই চলচ্চিত্রটি 'শেখ ফজিলুতুন্নেসা মুজিবকে ' নিয়ে নির্মিত

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।