সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাচীনতম/প্রথম

১৩৫ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
১৯৬৪ সালে ঢাকা টেলিভিশন সম্প্রচার শুরু করে। কেন্দ্রটি থেকে সম্প্রচারিত প্রথম টিভি নাটক হলো 'একতলা দোতলা'।
নাটকটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- রচয়িতা: এটি রচনা করেন বিখ্যাত নাট্যকার মুনীর চৌধুরী।
- প্রচারের সময়: ১৯৬৫ সালে নাটকটি প্রচারিত হয়।
- অন্যান্য তথ্য: 'সকাল সন্ধ্যা' ও 'ঢাকায় থাকি' হলো বিটিভির জনপ্রিয় দুটি ধারাবাহিক নাটক।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যুদ্ধ জাহাজের নাম বানৌজা পদ্মা।
- স্বাধীন বাংলাদেশের প্রথম যুদ্ধজাহাজ হিসেবে 'পদ্মা' ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
- পরবর্তীতে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নতুন বানৌজা পদ্মা (বিএনএস পদ্মা) নির্মিত হয় এবং ২০১৩ সালের ২৪শে জানুয়ারি এটি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে।
- এটি ৫০.৪ মিটার দীর্ঘ এবং ৭.৫ মিটার চওড়া একটি পেট্রোল ক্রাফট।
- এটি ৩৭ মিমি এবং ২৫ মিমি কামানসহ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত।
- দেশে নির্মিত এই যুদ্ধজাহাজটি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ব্যাখ্যা (Explanation)
১৭৮০ সালে কলকাতা থেকে প্রকাশিত বেঙ্গল গেজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ: - এটি ভারতবর্ষ ও সমগ্র ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রিত সংবাদপত্র । - এটি একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল, যার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি । - এটি 'হিকিস গেজেট' নামেও ব্যাপকভাবে পরিচিত ছিল ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র ১৯৪৯ সালে চট্টগ্রামের আগ্রাবাদে স্থাপিত হয় ।
অন্যান্য তথ্য:
- শ্রীমঙ্গল, মৌলভীবাজার: দেশের ২য় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র (২০১৭) ।
- মালনীছড়া, সিলেট: উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান (১৮৫৪) ।
- নাসিরাবাদ, চট্টগ্রাম: বাংলাদেশ চা বোর্ডের সদর দপ্তর অবস্থিত ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- চার্লস উইলকিন্স (Charles Wilkins) ১৭৭৮ সালে হুগলির চুঁচুড়ায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
- এই ছাপাখানা থেকেই ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের লেখা "A Grammar of the Bengal Language" বইটি মুদ্রিত হয়, যা ছিল বাংলা হরফে ছাপা প্রথম বই।
- তাই, বাংলার মুদ্রণশিল্পের ইতিহাসে চুঁচুড়ার গুরুত্ব সর্বাধিক।
ব্যাখ্যা (Explanation)
- ঢাকা প্রথম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে।

- ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক কাজের সুবিধার জন্য বেঙ্গল প্রেসিডেন্সিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। এরই অংশ হিসেবে ১৮২৯ সালে ঢাকা বিভাগ (Dacca Division) গঠিত হয়।
-  তখন ঢাকা ছিল এই বিভাগের সদর দপ্তর।
- প্রাথমিকভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা (কুমিল্লা) জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত হয়েছিল। সময়ের সাথে সাথে এর সীমানার অনেক পরিবর্তন হয়েছে।

এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো:
- বিভাগ প্রতিষ্ঠা: ১৮২৯ সালে ব্রিটিশরা ঢাকাকে একটি প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করে।
- পৌরসভা: এর অনেক পরে, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা (মিউনিসিপ্যালিটি) প্রতিষ্ঠিত হয়।
- প্রাদেশিক রাজধানী: ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয়, যা এর গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দেয়।

সুতরাং, ঢাকা শহর অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ হলেও, প্রশাসনিক ইউনিট হিসেবে 'বিভাগ' মর্যাদা লাভ করে ১৮২৯ সালে।
ব্যাখ্যা (Explanation)
মাগুরা: 
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও সমৃদ্ধ জনপদের নাম মাগুরা।
- বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা।
- ১৭৮৬ সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর।
- ১৯৮৪ সালে দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মাগুরাকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয়। 
- চারটি থানা সংবলিত এই জেলা। থানাগুলো হলো যথাক্রমে-মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর।
- যা দুটি সংসদীয় মাগুরা-১ ও মাগুরা-২ নির্বাচনী এলাকায় বিভক্ত।
- মুঘল যুগেই মাগুরার নামকরণ করা হয়।
- ১৮৫৯-৬০ সালের হাজরাপুরে নীলকুঠিকে কেন্দ্র করে নীল অভ্যুত্থান ইতিহাসের একটি মাইলফলক। 

এক নজরে জেলা মাগুরা
- আয়তন : ১০৩৮.৬৬ কিলোমিটার বা ৪১৫.৪৬৪ বর্গমাইল।
- জনসংখ্যা প্রায় ৮ লাখ ১৫ হাজার। এর মধ্যে পুরুষ ৫০.৫৬ শতাংশ, মহিলা ৪৯.৪৪ শতাংশ।
- অবস্থান : যশোর জেলা ও নড়াইল জেলার দক্ষিণে, রাজবাড়ী জেলার উত্তরে, ঝিনাইদহ জেলার পশ্চিমে ও ফরিদপুর জেলার পূর্বে মাগুরা জেলার অবস্থান।

নদ-নদী : জেলায় অনেকগুলো নদী রয়েছে।
- নদীগুলো হচ্ছে- গড়াই নদী, নবগঙ্গা নদী, ফটকি নদী, আলমখালী নদী, মধুমতী নদী, মুচিখালী নদী, মরাকুমার নদ, কুমার নদ, চিত্রা নদী, ভৈরব নদী, সিরাজপুর হাওর নদী বেগবতী নদী।

উৎস: মাগুরা জেলার ওয়েবসাইট।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- মুঘল সম্রাট জাহাঙ্গীর ইসলাম খান চিশতীকে বাংলার সুবাদার নিযুক্ত করেন।
- ইসলাম খান চিশতীর মূল কৃতিত্ব হচ্ছে তিনি সমগ্র বাংলাদেশে এবং প্রতিবেশী কামরূপ এবং কাছাড়ে মুঘল অধিকার প্রতিষ্ঠা করেন।
- তিনি বার ভূঁইয়াদের দমন করেন এবং সকল ভূঁইয়া বা জমিদারকে পরাজিত করলে বাংলা মুঘল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়।
- ইসলাম খান রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন।
- ১৬১০ সালে তিনি ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন।
- এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- বাংলায় নবাবী শাসনামলের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদকুলি খান।
- তিনি ১৭০০ সালে বাংলার দিউয়ান হিসেবে নিযুক্ত হন এবং ১৭১৬ সালে নাজিম (সুবাদার) নিযুক্ত হন।
- মুঘল সাম্রাজ্যের শেষ দিকে তিনি স্বাধীনভাবে বাংলা শাসন করতে শুরু করেন।
- এর মাধ্যমে বাংলায় নবাবী শাসনামলের সূচনা হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ২৯ সেপ্টেম্বর, ১৮৬২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে।
- এই লাইনকে বর্ধিত করে ১৫ নভেম্বর, ১৮৬২ সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩.১১ কি.মি. ব্রডগেজ রেললাইন চালু করা হয়।
- এটিই বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে বৃটিশ আমলে স্থাপিত প্রথম রেললাইন।
- ১৪ আগস্ট, ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর বেঙ্গল-আসাম রেলওয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত হয়ে যায়।
- ১ ফেব্রুয়ারি, ১৯৬১ সালে পাকিস্তান অংশের নামকরণ করা হয় পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে।
- ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশের পর এদেশের রেলওয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেলওয়ে।
ব্যাখ্যা (Explanation)
- সাইদা খানম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী।
- ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- সাইদা খানম ১৯৫৬ সালে 'বেগম' পত্রিকায় কাজ করার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।
- তিনি সত্যজিৎ রায়ের তিনটি চলচ্চিত্র - 'পথের পাঁচালী', 'অপরাজিত' এবং 'পরশপাথর'-এর আলোকচিত্র গ্রহণ করেন।
- সাইদা খানম তাঁর কাজের জন্য অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
- তিনি ২০১২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন।
- তিনি ২০২০ সালের ১৫ আগস্ট ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ব্যাখ্যা (Explanation)
- গোপালগঞ্জে তৈরি হচ্ছে দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট।
- পরিকল্পনা কমিশনের সূত্রমতে, এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার নামের ভ্যাকসিন প্লান্ট হবে গোপালগঞ্জে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। - ২০২৩ এর জানুয়ারি থেকে ২০৩০ সালের শেষ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। যেখানে ২ হাজার ৬৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। আর সরকারি অর্থায়ন ৪২০ কোটি টাকার।
- প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সর্বজনীন টিকা কার্যক্রম (ইপিআই) শক্তিশালী হবে। আর ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণার সুযোগ তৈরি হবে।
- প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের এবং ২০২৯ সালে আরো নয় ধরনের টিকা উৎপাদন করা সম্ভব হবে।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিহীন-গৃহহীনদের জন্য পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শুরু করেন।
- ১৯৯৭ সালে বর্তমান প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সমগ্র দেশে আশ্রয়ণ প্রকল্প শুরু করেন।
ব্যাখ্যা (Explanation)
সর্বজনীন পেনশন কর্মসূচি (ইউপিপি) হল একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি যা বাংলাদেশের সকল নাগরিকের জন্য অবসরকালীন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এই কর্মসূচির অধীনে, ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণকারীরা তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ মাসিক কিস্তি হিসাবে জমা করতে পারে। এই কিস্তিগুলির উপর সরকারি অনুদানও প্রদান করা হয়। এটি চালু হয়েছে ১৭ আগস্ট ২০২৩। এটে ৪টি স্কিমা আছে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- দেশের প্রথম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়'।
- এটি লালমনিরহাটে অবস্থিত।
- দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের পরিত্যক্ত বিমানবন্দরে এটি নির্মিত হয়। 
ব্যাখ্যা (Explanation)
১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়। ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।
ব্যাখ্যা (Explanation)
মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রথম পোশাক রপ্তানি করলেও প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা গড়েছিলেন মোহাম্মদ নূরুল কাদের। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান 'দাইয়ু'–এর সঙ্গে যৌথভাবে চট্টগ্রামে দেশ গার্মেন্টস নামে কারখানা গড়ে তোলেন তিনি। ১৩০ জনকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে ছয় মাসের প্রশিক্ষণ দেন।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
এগুলো হলো:
- প্রথম কৃষিশুমারি : ১৯৭৭ সালে
- দ্বিতীয় কৃষিশুমারি : ১৯৮৩-৮৪ সালে
- তৃতীয় কৃষিশুমারি : ১৯৯৬ সালে
- চতুর্থ কৃষিশুমারি : ২০০৮ সালে
- পঞ্চম কৃষিশুমারি : ২০১৯ সালে।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র।
- যা পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড় নামে ও পরিচিত ছিল।
- বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। 
- পুণ্ড্রদের রাজধানীর নাম পুণ্ড্রনগর।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
-‘ঐতরেয় আরণ্যক’ হলো আদি বৈদিক ধর্মগ্রন্থ।
-এ গ্রন্থের ঋষি হলেন ঐতরেয় মহীদাস।
-এ গ্রন্থেই সর্বপ্রথম মগধের সাথে ‘বঙ্গ' নামক একটি জনগোষ্ঠীর কথা উল্লিখিত আছে।
-যারা আর্য সভ্যতার সীমার বাইরে বসবাস করত এবং কলিঙ্গের পাশেই ছিল যাদের অবস্থান।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।