হানাদার পকিস্তানি সৈন্যরা কবে,কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমন করে?

A ৭ মার্চ ১৯৭১

B ২৫ মার্চ ১৯৭১

C ২৬ মার্চ ১৯৭১

D ২৭ মার্চ ১৯৭১

Solution

Correct Answer: Option B

• ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান সেদিন গোপনে ঢাকা ত্যাগ করেন।
•  এর দশ দিন আগে তিনি এসেছিলেন পূর্ব পাকিস্তানের এই রাজধানী শহরে।
• ঐ দিন রাত সাড়ে এগারোটায় পুরো শহরের ওপরে পাকিস্তানি বাহিনী হামলা করেছিল। অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল।
• রাত প্রায় একটার সময়ে কর্নেল জেড এ খানের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল ৩২ নম্বর ধানমন্ডিতে পৌঁছে গিয়েছিলো এবং শেখ মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছিল। 
• পরেরদিন পাকিস্তানে নিয়ে যাওয়ার পরে শেখ মুজিবকে মিয়াওয়ালী জেলের এক সেলে বন্ধ করে রাখা হয়েছিল। 

সোর্সঃ বিবিসি


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions