বিখ্যাত স্থান (148 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- মধুপুর গড় বাংলাদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি বৃহৎ উঁচু ভূমি, যার উত্তরাংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ ভাওয়াল গড় নামে পরিচিত।
- এই গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বিস্তৃত।
- এর মধ্যে টাঙ্গাইল জেলা মধুপুর ও ভাওয়াল গড়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
- গাজীপুর ও ময়মনসিংহ জেলার কিছু অংশও মধুপুর গড়ের অন্তর্ভুক্ত হলেও, মধুপুর ও ভাওয়াল গড়ের মূল অবস্থান হিসেবে টাঙ্গাইলকে উল্লেখ করা হয়।
- মধুপুর গড়ের দক্ষিণাংশ ভাওয়াল গড়ের জাতীয় উদ্যান গাজীপুরে হলেও, পুরো গড় অঞ্চলটি টাঙ্গাইল জেলার অংশবিশেষে বিস্তৃত।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকি হাওর, যার আয়তন ২৪,২৯২ হেক্টর।
- হাকালুকি হাওর সিলেট জেলার ফেঞ্ঝুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা জুড়ে বিস্তৃত।
i
ব্যাখ্যা (Explanation):
- কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিখ্যাত সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র।
- পর্যটকদের কাছে এটি 'সাগর কন্যা' নামে পরিচিত।
- এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে অবস্থিত।
- প্রায় ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
- কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
i
ব্যাখ্যা (Explanation):
- বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
- এ সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি।
- কুয়াকাটা দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত।
- এর দৈর্ঘ্য ১৮ কি. মি।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে 'সাগর কন্যা' বলা হয়।
- এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
i
ব্যাখ্যা (Explanation):
- উত্তরা গণভবন বা দিঘাপাতিয়া রাজবাড়ী আঠারো শতকে নির্মিত দিঘাপ্তিয়া মহারাজাদের বাসস্থান।
- এটি বর্তমান নাটোর জেলায় অবস্থিত ।
- বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ।
- রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করনে করেন । ১৮৯৭ সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হলে রাজা প্রমদনাথ এটি পূনঃনির্মাণ করেন । পূর্ব বঙ্গের গভর্নর মোনায়েম খানের নির্দেশে ১৯৬৭ সালে এটি গভর্নরের বাসভবনে পরিণত হয় ।
- বাংলাদেশ স্বাধীন হলে ৯ ফ্রেব্রুয়ারি, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নামকরণ করেন উত্তরা গনভবন ।
i
ব্যাখ্যা (Explanation):
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) হল একটি খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।

- এটি বঙ্গোপসাগরে অবস্থিত। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমদিকে অবস্থিত।

- গঙ্গা খাদ নামেও পরিচিত।

- এটির প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, যেখানে তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি কোণে হেলানো। মহীসোপানের কিনারায় এর গভীরতা প্রায় ১,২০০ মিটার।

- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত সৃষ্টি করে বেঙ্গল ফ্যানে ফেলে। এই ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত হয়েছে।

(উৎস: বাংলাপিডিয়া)
i
ব্যাখ্যা (Explanation):

উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ

১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।

২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।

৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।

৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।

৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।

৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।

৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।

১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।

১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।

১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।

১৩।। তামাবিল স্থল বন্দর= গোয়াইংনঘাট,সিলেট।
i
ব্যাখ্যা (Explanation):
- রোজ গার্ডেন প্রাসাদ যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমধিক পরিচিত, বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য।
- বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে।
- রোজ গার্ডেনের নির্মাতা ঋষিকেশ দাস।
- ১৯৩১ সালে এটির নির্মান কাজ শুরু হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- আলিকদম-থানচি সড়কপথটি বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ।
- এটি বান্দরবান জেলার আলিকদম উপজেলা থেকে থানচি উপজেলা পর্যন্ত বিস্তৃত।
- পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা পথে নির্মিত এই সড়কপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচু স্থানে অবস্থিত।
- এর কিছু অংশ প্রায় ২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত বলে জানা যায়।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- এ পর্যন্ত প্রাচীন বাংলায় যে ১৬ টি জনপদের কথা জানা যায় তার মধ্যে হরিকেল অন্যতম।
- হরিকেল জনপদটির অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে।
- মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল।
i
ব্যাখ্যা (Explanation):
- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’-র নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’।
- গাজীপুরের কবিরপুরে অবস্থিত দেশের সর্ববৃহৎ এই ফিল্ম সিটির নাম পরিবর্তনের প্রস্তাব তিন মাস আগে দেওয়া হয় এবং মন্ত্রনালয় অনুমোদন দিয়েছে।
- এফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০১৫ সালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’ নাম রাখা হয়েছিল, তবে বর্তমানে আগের নাম ফিরে এসেছে।
- এই প্রকল্পের ব্যয় ৫০৭ কোটি টাকা, এবং ১০৫ একর জমির ওপর নির্মিত হচ্ছে আধুনিক শুটিং সুবিধাসহ এই ফিল্ম সিটি, যা ২০২৮ সালে সম্পূর্ণভাবে চালু হবে।

তথ্যসূত্র: প্রথম আলো। 
i
ব্যাখ্যা (Explanation):
- জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।
- সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

- সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় ২০২০ সালে পর্যটক নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়।
- গবেষণায় পর্যটকদের রাতে থাকা নিষিদ্ধ ও দিনে ১,২৫০ জনে সীমিত রাখার সুপারিশ করা হয়।

- বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয়, নভেম্বর মাসে রাত যাপন ছাড়াই ভ্রমণের অনুমতি এবং ডিসেম্বর-জানুয়ারিতে দৈনিক ২,০০০ পর্যটকের সীমা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারি থেকে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। ১ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়।

তথ্যসূত্র: প্রথম আলো। 
i
ব্যাখ্যা (Explanation):
- সুন্দরবন হল একটি ম্যানগ্রোভ বন, যা সমুদ্রের লবণাক্ত পানিতে নিমজ্জিত হওয়ার জন্য অভিযোজিত।
- এই বনটি বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাগ করা হয়েছে এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
- চিম্বুক পাহাড়, যা বাংলার দার্জিলিং নামেও পরিচিত, বান্দরবান জেলার একটি মনোরম পর্যটন কেন্দ্র।
- এটি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের আওতাভুক্ত।
- জেলা শহর থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত।
- সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 ফুট উচ্চতায় অবস্থিত, চিম্বুক পাহাড় তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত।
- এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য অতুলনীয়, যা যেকোনো পর্যটককে মুগ্ধ করবে।
- পাহাড়ের চূড়ায় পৌঁছাতে ট্রেকিং করতে হয়, যা অভিযাত্রীদের জন্য একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।
- চিম্বুক পাহাড়ের আশেপাশে বসবাসকারী ম্রো আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্যও পর্যটকদের আকর্ষণ করে।
i
ব্যাখ্যা (Explanation):
- রক্তদহ নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি নদী।
- এই নদীর একাংশকে বিলের মতো দেখায় এবং এটি অন্যতম বৃহৎ বিল।
- এটি বগুড়া জেলার আদমদিঘী উপজেলা , এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলা জুড়ে বিস্তৃত।
i
ব্যাখ্যা (Explanation):
জাতীয় জাদুঘর

অবস্থান- শাহবাগ, ঢাকা
প্রতিষ্ঠিত- ২০ মার্চ, ১৯১৩
পূর্বনাম- ঢাকা জাদুঘর
প্রথম কিউরেটর- নলনীকান্ত ভট্টশালী 
নাম পরিবর্তন- ২০ সেপ্টেম্বর, ১৯৮৩ 
i
ব্যাখ্যা (Explanation):
জাতীয় মসজিদ

নাম- বায়তুল মোকাররম
আয়তন- ৮.৩০ একর
স্থপতি- আবুল হুসাইন থারিয়ানি
প্রথম খতিব- মাওলানা আব্দুর রহমান বেখুদ
ভিত্তিপ্রস্তর স্থাপন- ২৭ জানুয়ারি, ১৯৬০
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলা একাডেমি প্রাঙ্গনে বটতলায় অবস্থিত 'নজরুল মঞ্চ'।
- এ স্থানটি লেখক,প্রকাশক ও পাঠকের মিলনস্থল।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- ’চন্দ্রনাথের পাহাড়’ সীতাকুণ্ডে অবস্থিত। 
- সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। 
- এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে।
-  চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। 
- এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।
i
ব্যাখ্যা (Explanation):
‪‎সাগরঃ‬
১.রাম সাগর >>>>> দিনাজপুর
২.নীল সাগর >>>>>> নীলফামারী
৩.ধর্ম সাগর >>>>>> কুমিল্লা
৪. জয় সাগর >>>>> সিরাজগঞ্জ
৫.বিজয় সাগর >>>> রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬.শহীদ সাগর >>>>>নাটোর
.দূর্গা সাগর >>>>বরিশাল
i
ব্যাখ্যা (Explanation):
• উয়ারী-বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
• ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ-নগরী।
• এটি একটি প্রাচীন জনপদ ও সুপ্রসিদ্ধ বাণিজ্যিক নগরী।
i
ব্যাখ্যা (Explanation):
-বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর । এটি অবস্থিত রাজশাহী জেলায় । বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।
-বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । 
-মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
i
ব্যাখ্যা (Explanation):
- অরুনিমা ইকোপার্ক বাংলাদেশের নড়াইল জেলায় অবস্থিত একটি ইকোপার্ক।
- এই ইকোপার্কটি ৫০ একর এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):

৭ই মার্চ ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থিত। 

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
 সোনারগাঁ/পানামা নগরী 
-অবিস্থতঃ নারায়নগঞ্জে। 
-পূর্বের নামঃ সুবর্নগ্রাম। 
-ঈশা খা তার স্ত্রী “সোন বিবির নাম অনুসারে সুবর্নগ্রাম রাখেন। 
-ঈশা খার সময়ে সোনারগাঁ কে বাংলার রাজধানী ছিলো। 
-পানাম নগর সোনারগাঁয়ের এক নগরী
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি একটি প্রশিক্ষণ ও সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান। ​​বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে কর্মকর্তা হতে প্রস্তুতদের এই প্রতিষ্ঠানে প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটিতে অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড় । এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
-এই টার্মিনালটি মহেশখালীতে স্থাপন করা হবে। প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানি করে এই টার্মিনালের মাধ্যমে তা পুনরায় গ্যাসে রূপান্তরিত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0