বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কখন?

A আষাঢ়-শ্রাবণ

B ভাদ্র-আশ্বিন

C অগ্রহায়ণ-পৌষ

D মাঘ-ফাল্গুন

Solution

Correct Answer: Option C

• বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে (নভেম্বর-জানুয়ারি)।
• আউশ ধান কাটা হয় জুলাই-আগস্টে আর বোরা ধান কাটা হয় এপ্রিল-মে মাসে।
• আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন।
• রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম।
• রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions