Solution
Correct Answer: Option D
- ১২০৪ সালে লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কী বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন। ঝাড়খণ্ডের দুর্গম বনাঞ্চলের মধ্যে দিয়ে এসে লক্ষণ সেনের শীতকালীন রাজধানী নদিয়া জয় করেন। লক্ষণ সেন নৌপথে তার রাজধানী বিক্রমপুরে পালিয়ে যান। এভাবে বাংলায় সেন বংশেল সমাপ্তি ও মুসলিম শাসনের পত্তন হয়।
- বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমাশিষ বা আধুনিক দশত-ই-মার্গের অধিবাসী ছিলেন। তিনি ছিলেন জাতিতে তুর্কী, বংশে লজি এবং বৃত্তিতে ভাগ্যান্বেষী সৈনিক। তার প্রচেষ্টার ফলেই এদেশে প্রথম মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়। এ শাসন প্রায় সাড়ে পাঁচশ বছরের অধিককাল স্থায়ী হয়েছে ৯১২০১-১৭৫৭ খ্রি)।
- গৌড় বা লক্ষ্মৌ বিজয়ের দুই বছর পর বখতিয়ার খলজি বের হন তিব্বত অভিযানে (১২৬০ সালে তার এ অভিযান ব্যর্থ হয়। বখতিয়ার খলজির মৃত্যু হয় ১২০৬ সালে খ্রিষ্টাব্দে। অনুমান করা হয় আলী মর্দান' নামে একজন আমির তাকে হত্যা করেছিল। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দিয়েছিলেন- 'বুলগাকপুর’ বা ‘বিদ্রোহের নগরী।
বাংলায় স্বাধীন সুলতানী শাসনঃ
- দিল্লি সুলতানগণ ১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দুইশত বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি। দিল্লির সুলতানগণ বাংলায় বার বার আক্রমণ করে ব্যর্থ হয়েছিলেন। তাই বাংলার সুলতানগণ স্বাধীনভাবে শাসন করে।
- বাংলা দিল্লীর অধীনে ছিল : (১২০৬-১৩৩৮) পর্যন্ত।
- বাংলায় স্বাধীন সুলতানী শাসনের সূচনা হয় : -১৩৩৮ সালে।
- বাংলার প্রথম স্বাধীন সুলতান : ফখরুদ্দিন মুবারক শাহ।
- সুলতানী আমলে বাংলায় শাসন করা বংশগুলো হলো- ইলিয়াস শাহী বাংশ, রাজা গণেশের বংশ, হাবশী বংশ.
- প্রকৃত স্বাধীন সুলতান বলা হয় : শামসুদ্দীন ইলিয়াস শাহকে।
- বাংলায় সুলতানি আমল ছিল :(১৩৩৮-১৫৩৮) প্রায় ২০০ বছর।