সরাসরি মূল কন্টেন্টে যান

শিল্প

১৬৪ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- পরিবেশ দূষণ রোধে সরকার ২০০৩ সালে সাভারের হেমায়েতপুরে ২০০ একর জমিতে ট্যানারি শিল্প নগরী স্থাপনের প্রকল্প গ্রহণ করে ।
- এই পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরীতে মোট ১৫৫টি ট্যানারি স্থানান্তর ও স্থাপন করা হয়েছে ।
- উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ট্যানারি পল্লি গঠিত হয়েছিল নারায়ণগঞ্জে (১৯৪০-এর দশকে) ।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে।
- এগুলোর মধ্যে প্রথমটি চট্টগ্রামে অবস্থিত, যা দেশের প্রধান চা নিলাম কেন্দ্র এবং ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত।
- দ্বিতীয়টি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ২০১৭ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়।
- এছাড়া তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে স্থাপিত হয়েছে এবং ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
- এই ৩টি কেন্দ্র দেশের চা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং চা উৎপাদন ও বিক্রয়ে সুবিধা বৃদ্ধি করছে।
Job Solutions প্রাইমারি শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা-১৯৭২ অনুযায়ী, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০: ৬ বা ৫: ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১।
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়।
- সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২।
- এর নকশাকার পটুয়া কামরুল হাসান।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাস।
- ১৯৬২ সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি এটি আবিষ্কার করে।
- তিতাস গ্যাসক্ষেত্রে মোট অনুমিত মজুদ গ্যাস ২.১ ট্রিলিয়ন ঘনফুট।
ব্যাখ্যা (Explanation)
- শিল্পায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে সিরাজগঞ্জে নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প পার্ক।
- শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এই প্রকল্পটি বাস্তবায়ন করে।
- এর আয়তন ৪০০ একর। সরকারের নিজস্ব তহবিলে বাস্তবায়ন করা হয়েছে এই প্রকল্প।
- এই প্রকল্পে নারী উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশ প্লট বরাদ্দ থাকবে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- মুর্তজা বশীর (১৯৩২-২০২০) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, লেখক, গবেষক এবং মুদ্রাতত্ত্ববিদ।
- তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।
- তার পিতা ছিলেন বিখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- মুর্তজা বশীর বাংলাদেশের চিত্রকলার জগতে "বিমূর্ত বাস্তবতা" (Abstract Realism) ধারার প্রবর্তক হিসেবে পরিচিত।
- তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে "দেয়াল", "শহীদ শিরোনাম", "পাখা", এবং "রক্তাক্ত ২১শে"।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে পাটকে "সবুজ সোনা" বলা হয়। এটি দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল এবং ঐতিহ্যবাহী শিল্প।
- পাটের গাছ সবুজ রঙের এবং এর আঁশকে সোনার মতো মূল্যবান মনে করা হয়, তাই একে "সবুজ সোনা" বলা হয়।
- পাটের গুরুত্ব শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, এটি পরিবেশবান্ধব এবং বহুমুখী ব্যবহারের জন্যও বিখ্যাত।
- পাট একসময় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ছিল।
- এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৬২ সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়।
- বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
- এটি কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাঁধ।
- ১৯৬২ ও ১৯৮৮ সালের মধ্যে এখানে সর্বমোট ২৩০ মেগাওয়াট (৩,১০,০০০ অশ্বশক্তি) বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়।
- এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
- এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
- শাহজালাল সার কারখানা হল বাংলাদেশের অন্যতম বৃহত সার কারখানা। এটা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় এনজিএফএফে অবস্থিত।
- এই প্রকল্পটি চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।
- এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ এমটি।
ব্যাখ্যা (Explanation)
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পার্ট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
- ২৮ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে মন্ত্রিপরিষদ সভায় জাতীয় প্রতীক অনুমোদন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
• বর্তমানে বাংলাদেশে সরকারি কাগজকল- ৬টি।
• সর্বপ্রথম কাগজ কল স্থাপন করা হয় কর্ণফুলী পেপার মিল- ১৯৫৩ সালে।
• কাগজ তৈরির সর্বশেষ উদ্ভাবিত উপাদান- সবুজ পাট।
ব্যাখ্যা (Explanation)
- ফুলবাড়ী কয়লা খনি দিনাজপুরে অবস্থিত।
-  বি.এইচ.পি মিনারেলস এই খনি ১৯৯৭ সালে আবিস্কার করে। 
- এর গভীরতা ১৫০-২৪০ মিটার। 
- কয়লা মজুদের পরিমাণ ৩৮৭ মেট্রিক টন। 

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- জামলাপুরে শেখ হাসিনা নকশী পল্লীসহ ছয় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
- প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫০ কোটি ৭৬ লাখ টাকা। এর পুরো অর্থায়ন সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে।
- দেশের নকশী শিল্পী ও শিল্প পুনর্বাসনে জামালপুরে ৩০০ একর জমিতে নির্মাণ করা হবে শেখ হাসিনা নকশী পল্লী। এতে ব্যয় ধরা হয়েছে ৭২২ কোটি টাকা।
- নানা প্রতিকূলতা ও পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পী ও শিল্প।তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্পীদের একই ছাদের নিচে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- শাহজালাল সার কারখানা হল বাংলাদেশের অন্যতম বৃহত সার কারখানা। এটা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় এনজিএফএফে অবস্থিত।
- এই প্রকল্পটি চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।
- এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ এমটি।
ব্যাখ্যা (Explanation)
- ইতালি সরকারের উপহার পাওয়া বজরা নিয়ে চিত্রা নদীতে শিশুদের ছবি আঁকার ক্লাস নিতেন এসএম সুলতান।
- স্মৃতি কমপ্লেক্সের সীমানার বাইরে চিত্রা নদীর পাড়েই রাখা আছে সুলতানের সেই বিখ্যাত বজরা, তিনি যার নাম দেন 'শিশু স্বর্গ'।
ব্যাখ্যা (Explanation)
- ‘দুর্ভিক্ষের চিত্রমালা' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম ।
- এটি তেতাল্লিশের মন্বন্তর উপর ভিত্তি করে অঙ্কন করেন।
- এছাড়াও তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে- মনপুরা-৭০, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৩৩ সালে নর্থ বেঙ্গল চিনি কলটি মেসার্স সুরুজমাল ও নাগরমাল নামক প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় স্থাপিত হয়, পরবর্তীতে ১৯৬৫ সালে তা রাষ্ট্রীয় মালিকানায় আসে।
- স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।
- এটি বাংলাদেশের প্রথম চিনিকল।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাবেক মহাব্যবস্থাপক ড. মুহম্মদ রবিউল আলম সবুজ পাট ব্যবহার করে উন্নতমানের পণ্য উৎপাদনের সূত্র উদ্ভাবন করেছেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৩৯তম বাংলাদেশ কেমিক্যাল কংগ্রেসে ড. মুহম্মদ রবিউল আলম সবুজ পাট ব্যবহারের উপরে তার উদ্ভাবিত সূত্র উপস্থাপন করেন।
- ড. রবিউল তার উদ্ভাবিত সূত্র প্রয়োগের মাধ্যমে সনাতন পদ্ধতিতে পাট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও পাটের ব্যবহারের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে সোনালী আঁশ দিয়ে নিম্নমানের জুট কাটিংস উৎপাদনের পরিবর্তে কিভাবে উন্নত গুণসম্পন্ন পাট, কাগজ ও ব্লেন্ডেড তুলা উৎপাদন করা সম্ভব হবে, সেটা দেখিয়েছেন। দেশে কাগজ শিল্পের জন্য কাঁচামালের যে ঘাটতি আছে, সেটাও এর মাধ্যমে পূরণ সম্ভব হবে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-এ নারী শ্রমিকের নিয়োগ পূর্বে প্রায় ৮০ শতাংশ হলেও বর্তমানে তা ৫৮ শতাংশের বেশি নয় বলে ২০১৭ সালে মোট ৩৫০০টি কারখানার উপর পরিচালিত        ব্র্যাক ইউনিভাসির্টির সেন্টার ফর অন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট বিভাগের একটি গবেষনায় উঠে এসেছে।
ব্যাখ্যা (Explanation)
- দেশ গার্মেন্টসের কর্ণধার ছিলেন মোহাম্মদ নুরুল কাদের।
- মোহাম্মদ রিয়াজউদ্দিন(রিয়াজ গার্মেন্টস ) প্রথম পোশাক রপ্তানি করলেও প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা গড়েছিলেন মোহাম্মদ নূরুল কাদের।
- কোরিয়ার দাইয়ু করপোরেশনের সঙ্গে মিলে গড়ে তোলেন দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানির কারখানা দেশ গার্মেন্টস।
- অবশ্য কারখানা শুরুর আগে ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে গিয়ে ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। পরে যাঁদের অনেকেই হয়েছিলেন কারখানার মালিক।
- তাই বলা যায় পোশাক খাতের ভিত তৈরি করেছিল দেশ গার্মেন্টস।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
• বাংলাদেশের সবচেয়ে বশি পাট উৎপন্ন হয় : রংপুর
• শ্রেষ্ঠ পাট বলয় অঞ্চল : ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা।
• মেশতা এক জাতীয় : পাট।
• জুটন আবিস্কার করেন : ডঃ সিদ্দিকুল্লাহ।
• পাটের জীবন রহস্য উম্নোচন করেন : মাকসুদুল আলম।
• দেশের পাটের প্রধান বানিজ্য কেন্দ্র : নারায়ণগঞ্জ।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।