বাংলাদেশে স্টারলিংক সেবা কার্যক্রম কবে থেকে চালু হয়েছে?

A ৯ এপ্রিল, ২০২৫

B ২০ এপ্রিল, ২০২৫

C ২০ মে, ২০২৫

D ৯ মে, ২০২৫

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ২০ মে, ২০২৫ তারিখে, এর আগে ৯ই এপ্রিল,২০২৫ পরীক্ষামূলকভাবে চালু হয়।

- স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit - LEO) হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। এর লক্ষ্য হলো বিশ্বের প্রত্যন্ত ও অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা।

বাংলাদেশে স্টারলিংক দুটি প্যাকেজে সেবা প্রদান করছে:
- Starlink Residence Lite: মাসিক ৪,২০০ টাকা
- Starlink Residence: মাসিক ৬,০০০ টাকা

- স্টারলিংক বর্তমানে বিশ্বের ১২৫টিরও বেশি দেশে সেবা প্রদান করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions