'লােকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে।' বাক্যটি কোন ধরনের?
A বিস্ময়সূচক
B অনুজ্ঞাসূচক
C বর্ণনামূলক
D ইচ্ছাসূচক
Solution
Correct Answer: Option C
অর্থানুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে
বর্ণনা বা বিবরণমূলক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনাে কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, সে বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য। যেমন- পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে। লােকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে।
প্রশ্নবােধক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনাে কিছু জিঞ্জাসা বা প্রশ্ন করা হয়, তাকে বলা হয় প্রশ্নবােধক বাক্য। যেমন: তুমি কি লােকটিকে চিন? সে কি আজ বাড়ি যাবে?
অনুজ্ঞাসূচক বাক্য: যে বাক্যের সাহায্যে আদেশ, উপদেশ, অনুরােধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমন - আদেশ: এখান থেকে বিদায় হও। - অনুরোধ : দয়া করে আমার কাজটি করে দাও। - উপদেশ : অযথা সময় নষ্ট করাে না। - নিষেধ : অনুমতি ছাড়া কখনও তার ঘরে প্রবেশ করাে না। - প্রস্তাব : চল, খেলার মাঠে ফুটবল খেলি আসি।
ইচ্ছাসূচক বাক্য: এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস্, আকাঙ্ক্ষা করা হয়। যেমন - তােমার মঙ্গল হােক। পরীক্ষায় সফল হও।
বিস্ময়সূচক বাক্য: যে বাক্যে আশ্চর্যজনক কিছু বুঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যেমন - 'হে সিন্ধু! বন্ধু মোর- মজিনু তব রূপে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।