‘বিজ্ঞান’ শব্দের বিশেষণ কোনটি?

A বিজ্ঞানবিশারদ

B বৈজ্ঞানিক

C বিজ্ঞানী

D বিজ্ঞানসমেত

Solution

Correct Answer: Option B

বিশেষ্য থেকে বিশেষণ পদে রূপান্তর করার সময়ে শব্দের প্রথমে ই/ঈ/এ-কার থাকলে ঐ-কার হয় এবং উ/উ/ও- কার থাকলে ঐ-কারে পরিণত হয়।

সূত্রঃ ই/ঈ/এ→ ঐ
(১) ই→ ঐ :
বিজ্ঞান— বৈজ্ঞানিক,
ইতিহাস- ঐতিহাসিক,
ইন্দ্ৰজাল— ঐন্দ্রজালিক,
নিসর্গ-নৈসর্গিক,
পিশাচ— পৈশাচিক ।
(২) ঈ→ ঐ : ঈশ্বর- ঐশ্বরিক
(৩) এ ঐ : বেতন— বৈতনিক।


সূত্রঃ উ/উ/ও → ঔ
(১) উ → ঔ :
উপনিবেশ- ঔপনিবেশিক,
উপন্যাস-ঔপন্যাসিক,
যুক্তি— যৌক্তিক।
(২) উ→ ঔ : ভূগোল— ভৌগোলিক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions