Solution
Correct Answer: Option D
- ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা ২৬টি।
- এই ২৬টি ক্যাডারকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে: ১৪টি সাধারণ ক্যাডার এবং ১২টি কারিগরি/পেশাগত ক্যাডার।
- ১৮ জুলাই, ১৯৭৫ সালে চাকরি পুনর্গঠনে সরকারের ক্ষমতাকে কার্যকারিতা দেওয়ার জন্য চাকরি আইন করা হয়, যা কার্যকর হয় ১ জুলাই, ১৯৭৩ থেকে।
- ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) গঠিত হয়।
- প্রথম দিকে ক্যাডার সংখ্যা ছিল ১৪টি এবং সাব ক্যাডার ছিল ২২টি। পরবর্তীতে ১৯৮২ সালে ক্যাডার সংখ্যা হয় ২৮টি।
- ১৯৮৫ সালে স্বাস্থ্য ক্যাডার ও পরিবার পরিকল্পনা ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় ২৯টি।
- অতঃপর ১৫ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত হলে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় ২৭টিতে।
- সর্বশেষ ১৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে বিসিএস ইকনমিক ক্যাডারকে বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয়, যার ফলে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টিতে দাঁড়িয়েছে।
সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।