‘সুনাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?

A সমাসবদ্ধ পদ বলে

B দেশি শব্দ বলে

C তৎসম শব্দ বলে

D বিদেশী শব্দ বলে

Solution

Correct Answer: Option A

যে দুটো সময়ে ‘ণ’ কথা রাখে নাঃ
আমরা জানি- ‘ণ’ কেবল তৎসম শব্দের বানানেই ব্যবহৃত হয়।
তৎসম শব্দের কোন কোন জায়গায় কীভাবে ‘ণ’ বসবে, তারও কিছু নিয়ম আছে। কিন্তু এমন দুটো জায়গা আছে, যেখানে ‘ণ’ কথা রাখে না। মানে, নিয়মানুসারে ‘ণ’ হবার কথা থাকলেও ‘ন’ হয়। কোন কোন জায়গায়? চলুন, দেখে নেয়া যাক।

নিয়মানুসারে ‘ণ’ হবার কথা থাকলেও হয় না যেখানে:
১. সমাসবদ্ধ শব্দে। সমাসের নিয়মে যে-সব শব্দ তৈরি হয়, সে-সব শব্দে কখনোই ‘ণ’ বসে না।
যেমন: দুর্নীতি। নিয়ম বলছে, রেফ-এর পরে ‘ণ’ বসে। কিন্তু এ শব্দটিতে রেফ-এর পরে ‘ণ’ না বসে ‘ন’ বসেছে। কারণ এটি সমাসের নিয়মে তৈরি শব্দ (অব্যয়ীভাব সমাস: মন্দ নীতি = দুর্নীতি)।

আরও উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।

২. ত, থ, দ, ধ-এর সঙ্গে যুক্ত হলে কখনোই ‘ণ’ হয় না।
যেমন: গ্রন্থ। নিয়ম বলছে, র-ফলার পরে ‘ণ’ বসে। কিন্তু এ শব্দটিতে র-ফলার পরে ‘ণ’ না বসে ‘ন’ বসেছে। কারণ এখানে ‘ন’-টি যুক্ত হয়েছে ‘থ’-এর সঙ্গে (ন্ + থ)।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-২১
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
English: Vocabulary: Word Meaning and Spelling, One Word Substitution
আন্তর্জাতিক বিষয়াবলি: আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট, জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
ভাষা শিক্ষা:
পত্র রচনা (আবেদনপত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র), অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা ৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যকর্ম, বাংলা গদ্য সাহিত্যের ধারণা ও বিকাশ, শ্রীরামপুর মিশন ও ছাপাখানা, ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইট, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, মুসলিম সাহিত্য সমাজ, বাংলা একাডেমি।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions