বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক ঘোষিত ৬ দফাকে কোনটির সাথে তুলনা করা হয়?
A বিল অব রাইটসের
B মদিনা সনদের
C ম্যাগনাকার্টা
D গেটিসবার্গ এ্যাড্রেসের সাথে
Solution
Correct Answer: Option C
ম্যাগনাকার্টা ‘ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল’ নামে অভিহিত। এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
২৩ ফেব্রুযারী , ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত 'আমাদের বাঁচার দাবি' খ্যাত এই ছয় দফা দাবিগুলো হলো:
-শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
-কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
-মুদ্রা বা অর্থ সম্বন্ধনীয় ক্ষমতা।
-রাজস্ব কর/শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা।
-বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
-আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।