- নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। - এর আয়তন ৬৮৪.৪ বর্গকিলোমিটার। - আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাট, এর আয়তন ৬,১১৬ বর্গকিলোমিটার।
⇒ সঠিক উত্তর: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার। • বাংলাদেশের সবচেয়ে বড় এবং কৌশলগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ঘাঁটির বর্তমান নাম হলো 'বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার'। • এই বৃহৎ সামরিক বিমান ঘাঁটিটি রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। এর আগের নাম ছিল 'বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু' (যা ২০১৩ সালে নামকরণ করা হয়েছিল)। • সাম্প্রতিক সময়ে (২০২৪ সালে) দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ও সামরিক বাহিনীর সিদ্ধান্তে বেশ কিছু স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এরই অংশ হিসেবে দেশের বৃহত্তম এই ঘাঁটিটির নাম পরিবর্তন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান, এয়ার ভাইস মার্শাল (অব.) 'বীর উত্তম এ কে খন্দকার'-এর নামে রাখা হয়েছে। • এই ঘাঁটিটি দেশের আকাশসীমা প্রতিরক্ষায় সবচেয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। বাংলাদেশ বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর (যেমন- মিগ-২৯ এবং অন্যান্য ফাইটার জেট) প্রধান স্কোয়াড্রন এই ঘাঁটিতেই মোতায়েন থাকে। • অন্যান্য অপশনের মধ্যে 'বিমান বাহিনী ঘাঁটি বাশার' হলো তেজগাঁওয়ে অবস্থিত (যা মূলত প্রশাসনিক ও হেলিকপ্টার/পরিবহন ঘাঁটি) এবং 'ঘাঁটি জহুরুল' (জহুরুল হক) চট্টগ্রামে অবস্থিত।
বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরু এন্ড কোং (বিডি) লি.।এটি বাংলাদেশের একমাত্র লাভজনক চিনিকল। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় এটি অবস্থিত। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭২ সালে রাষ্ট্রায়াত্ত হয়। বর্তমানে দেশে ১৫ টি চিনিকল চালু আছে। চিনি গবেষণা কেন্দ্র ঈশ্বরদী,পাবনা।
হার্ডিঞ্জ ব্রিজ (ইংরেজি: Hardinge Bridge) বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। তৎকালীনভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ৫৯০০ফুট। এর উপর দু'টি ব্রড-গেজ রেললাইন রয়েছে।
- ১১০ একর জমির ওপর কারখানাটি প্রতিষ্ঠিত। - নির্মাণ সামগ্রী রয়েছে ২০ একর জমির ওপর। - ১৮৭০ সালে ওয়াগন ও বাষ্পচালিত ইঞ্জিন মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। - ১৯০৩ সালে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। - ১৯২৬ সালে ব্রডগেজ রেললাইনের গাড়ি মেরামতের জন্য কারখানার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়। - ১৯৫৩ সালে ভারী যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে পুনঃকার্যক্রম চালু করা হয়। - ১৯৬৬ সালে কারখানাটি বগি ও ওয়াগন নির্মাণ শপ হিসেবে প্রতিষ্ঠা পায়। - ১৯৯৩ সালে কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। - ২০১০ সালে আধুনিকায়নের মাধ্যমে কারখানাটি ফের চালু করা হয়।
- সুলতানী আমলে উলুঘ খান জাহান আলী বাগেরহাট জেলায় ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন। - ষাট গম্বুজ মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৮১টি, চার কোণায় ৪টি এবং মাঝে ৭৭টি। কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায়, সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহম্মদপুরে এবং বড় সোনা মসজিদ পশ্চিমবঙ্গের রামকেলিতে অবস্থিত।
পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন, দৌলতখান, ভোলা। আয়তন ১১ বর্গ কিলোমিটার। এর পূর্বে সবচেয়ে ছোট ইউনিয়ন ছিলো - সেন্টমার্টিন। দ্বীপটির আয়তন - ১৭ বর্গকি.মি। অপশনে হাজিপুর না থাকলে সেন্টমার্টিন দিবেন।
ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
- সুন্দরবন হলো গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ। - এই বনাঞ্চলটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই বিস্তৃত, যার অধিকাংশ বা প্রায় ৬০% বাংলাদেশে পড়েছে। - সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। - এখানকার জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং এটি বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল। - অপরপক্ষে, ভোলা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, কিন্তু এটি ব-দ্বীপ হিসেবে সুন্দরবনের মতো বিশাল এলাকা জুড়ে বিস্তৃত নয়। - সেন্টমার্টিন হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর — বেনাপোল। ⇒ বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত। ⇒ এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রধান স্থলবন্দর। ভারতের পেট্রাপোল বন্দরের বিপরীতে এর অবস্থান।
- বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। - এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদের জামাত হিসেবে পরিচিত, যেখানে প্রতিবছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় লক্ষাধিক মুসল্লি একত্রিত হন। - শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। - ঐতিহ্যবাহী এই ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় ১৭৫০ সালে। - এটি ঈশা খানের বংশধর দেওয়ান হায়বত খান কর্তৃক প্রতিষ্ঠিত বলে ধারণা করা হয়।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।