বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

A আলমগীর নামা

B আইন-ই-আকবরী

C আকবর নামা

D তুজুক-ই-আকবরী

Solution

Correct Answer: Option B

∎আইন-ই-আকবরি খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনাসমৃদ্ধ একটি নথি। এই গ্রন্থের রচয়িতা ছিলেন আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল।

∎আইন-ই-আকবরি পাঁচটি ভাগে বিভক্তঃ 
 -প্রথম ভাগে রয়েছে সম্রাটের গৃহস্থালীর বিবরণী;
 -দ্বিতীয় ভাগে রয়েছে সম্রাটের সেবক, সেনাবাহিনী ও রাজকর্মচারীদের কথা;
 -তৃতীয় ভাগে রয়েছে সাম্রাজ্যের প্রশাসন, বিচারবিভাগীয় নির্দেশিকা ও কার্যনির্বাহী দপ্তরগুলির বর্ণনা;
 -চতুর্থ ভাগে রয়েছে হিন্দু দর্শন, বিজ্ঞান, সামাজিক রীতিনীতি ও সাহিত্য সংক্রান্ত তথ্যাবলি;
 -পঞ্চম ভাগে রয়েছে আকবরের বচনাবলি এবং লেখকের সংক্ষিপ্ত বংশাবলি তথ্য ও জীবনী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions