কোরীয় যুদ্ধ (২৫ জুন ১৯৫০ – ২৭ জুলাই ১৯৫৩) জাতিসংঘ সমর্থিত কোরিয়া প্রজান্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী চীন সমর্থিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া মধ্যকার ১৯৫০-এর দশকের প্রথম দিকে শুরু হওয়া তিন বছরের অধিক সময় ব্যাপী সংঘটিত হওয়া একটি আঞ্চলিক সামরিক যুদ্ধ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানী সাম্রাজ্যের আত্মসমর্পণের পর মার্কিন প্রশাসন উপদ্বীপটিকে ৩৮ ডিগ্রী অক্ষরেখা বরাবর বিভক্ত করা হয় , এর মধ্যে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ অর্ধেক নিজেদের দখলে আনে এবং সোভিয়েত সশস্ত্র বাহিনী উত্তর অর্ধেক অধিকারে আনে।
- যুক্তরাষ্ট্রের অধীনে ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিক সরকার এবং ১৯৪৬ সালের ৮ ফেব্রুয়ারি চীন ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ায় সমাজতান্ত্রিক ধারার সরকার প্রতিষ্ঠিত হয়।
- দীর্ঘদিন দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজমান থাকার পর উত্তর কোরিয়া ১৯৫০ সালের ২৫ জুন দক্ষিণ কোরিয়ায় আক্রমণ চালায় এবং কোরীয় যুদ্ধের শুরু হয়। উত্তর কোরীয়ার সমর্থনে সোভিয়েত ইউনিয়ন ও চীন এবং দক্ষিণ কোরিয়ার সমর্থনে যুক্তরাষ্ট্র সৈন্য সমাবেশ ঘটায়। কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ''শান্তির জন্য ঐক্য'' (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।