'টঙ্ক (Tonk) আন্দোলন' কি?

A সাঁওতাল বিদ্রোহ

B কৃষক আন্দোলন

C প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

টঙ্ক (Tonk) আন্দোলন — একটি কৃষক আন্দোলন।

টঙ্ক (Tonk) আন্দোলন:

  • ১৯৪৬ থেকে ১৯৫০ সালের মধ্যে উত্তর ময়মনসিংহে কৃষক সম্প্রদায়ের উদ্যোগে সংগঠিত হওয়া প্রতিবাদ আন্দোলনকে টঙ্ক আন্দোলন বলা হয়।

  • ‘টঙ্ক’ শব্দের অর্থ ধান ফলনের প্রতিশ্রুত খাজনা। স্থানীয় ভাষায় ‘টংক’ বলতে বোঝানো হয় জমিতে উৎপাদিত ফসল থেকে প্রাপ্ত নির্দিষ্ট পরিমাণ ধান খাজনা।

  • এটি ছিল এক প্রাচীন প্রথা যেখানে খাজনা অর্থের বদলে ধানের মাধ্যমে দেওয়া হতো। কৃষকরা জমিতে ফসলের ফলন হোক বা না হোক, নির্দিষ্ট পরিমাণ ধান জমিদারদের দিতে বাধ্য ছিলেন।

  • ঐ সময় টঙ্কের হিসাব ছিল, প্রতি ১.২৫ একর জমির জন্য ১০ থেকে ১৫ মণ ধান দিতে হত। ধানের বাজারমূল্য ছিল সোয়া দুই টাকা প্রতি মণ, ফলে জমির প্রতি সোয়া একরে প্রায় ১৭ টাকা খাজনা গুনতে হত, যা অন্য জায়গায় ৫ থেকে ৭ টাকার তুলনায় দ্বিগুণেরও বেশি।

  • ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট ও শ্রীবর্দি থানায় এই টঙ্ক ব্যবস্থা খুবই কড়া ছিল, যেখানে গারো ও হাজং গোষ্ঠীর চাষিরা বসবাস করতেন।

  • টঙ্ক প্রথা কৃষকদের ওপর অর্থনৈতিক অত্যাচার ও শোষণ সৃষ্টি করেছিল।

⇒ টঙ্ক আন্দোলন উত্তর ময়মনসিংহে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ১৯৫০ সালে জমিদারি ও টঙ্ক প্রথার উচ্ছেদের মাধ্যমে শেষ হয়। এটি তেভাগা, নানকার ও নাচোল আন্দোলনের মতোই কৃষকদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ সংগ্রাম ছিল।

উল্লেখযোগ্য:

  • টঙ্ক আন্দোলনের নেতৃত্বে ছিলেন সুসং-দুর্গাপুর এলাকার জমিদার সন্তান ও কমিউনিস্ট পার্টির নেতা মণি সিংহ।

  • এই আন্দোলনে অনেক বীর শহীদ হলেও রাসমণি ছিলেন প্রথম শহীদ এবং টঙ্ক ও কৃষক আন্দোলনের অন্যতম নারী নেতা।

 

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions