'সাফটা' (SAFTA) চুক্তি কত সালে সম্পাদিত হয়?

A ১৯৯৮

B ২০০২

C ২০০৪

D ২০০৯

Solution

Correct Answer: Option C

সাফটা চুক্তি (SAFTA):

  • দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (SAFTA) ২০০৪ সালের ৬ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে।

  • এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গৃহীত একটি উদ্যোগ।

  • SAFTA চুক্তির মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা হ্রাস করে আঞ্চলিক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা।

  • এ চুক্তির আওতায় অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। (জুলাই - ২০২৫)

সার্ক (SAARC):

  • SAARC অর্থাৎ South Asian Association for Regional Cooperation একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

  • এর প্রতিষ্ঠা হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।

  • সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান এবং মালদ্বীপ।

  • এই সংস্থার জন্মস্থান ছিল ঢাকা, বাংলাদেশ এবং প্রথম শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয় ঢাকায় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর।

  • আফগানিস্তান শুরুতে সদস্য না হলেও, ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় এবং এটিই এখন পর্যন্ত সংস্থাটিতে সর্বশেষ যোগদানকারী দেশ।

  • SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions