'এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর।' কে লিখেছেন?
A চন্ডীদাস
B বিদ্যাপতি
C জ্ঞানদাস
D বড়ু চন্ডীদাস
Solution
Correct Answer: Option B
- 'এ ভরা বাদর মাহ ভাদর / শূন্য মন্দির মোর‘ পদটি মিথিলার রাজসভার কবি, বৈষ্ণব পদাবলির ও পদসংগীত ধারার রূপকার কবি বিদ্যাপতি রচনা করেন। - তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি। - তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করতেন। - শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। তবে - • বিদ্যাপতির সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ হচ্ছেঃ - কীর্তিলতা, - পুরুষপরীক্ষা - গঙ্গাবাক্যাবলী, - বিভাগসার। - কবির রচনায় মোহিত হয়েছিলেন - মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য তিনি বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।