ঢাকায় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি?

A সোহরাওয়ার্দী উদ্যান

B লালবাগ কেল্লা

C বাহাদুর শাহ পার্ক

D রায়ের রাজা বধ্যভূমি

Solution

Correct Answer: Option C

- ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ‘সিপাহি বিদ্রোহ' সংঘটিত হয় ১৮৫৭ সালে।
- সিপাহি বিদ্রোহ দমন করার পর ইংরেজরা প্রহসনমূলক বিচারে ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে।
- এরপর জনগণকে ভয় দেখানোর জন্য তাদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় পুরান ঢাকার সদরঘাট সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত এক ময়দানের বিভিন্ন গাছের ঢালে।
- এ ময়দানের পাশে আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল যাকে স্থানীয়রা ‘আন্টাঘর' নাম দিয়েছিল।
- আর ময়দানটি পরিচিতি পেয়েছিল 'আন্টাঘর ময়দান' নামে।
- ১৮৫৮ সালে ভারতবর্ষের শাসনভার রানী ভিক্টোরিয়া গ্রহণ করা সম্পর্কিত একটি ঘোষণা পাঠ করা হয় এ ময়দানে।
- তখন থেকে ময়দানটির নামকরণ হয় 'ভিক্টোরিয়া পার্ক'।
- সিপাহি বিদ্রোহের অন্যতম লক্ষ্য ছিল ইংরেজদের বিতাড়িত করে পুনরায় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাসন প্রতিষ্ঠা করা।
- তাই সম্রাটের নামানুসারে সিপাহি বিদ্রোহের শতবর্ষে পার্কটির নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions