- ১৯৪৯ সালে বরিশাল জেলায় জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ৭ নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর শহীদ হন। বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রা্ঙ্গনে তার সমাধি রয়েছে।
বীরশ্রেষ্ঠদের পদবী, নাম ও শহীদ হওয়ার তারিখ:
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ -০৫ সেপ্টেম্বর ১৯৭১
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ -০৮ এপ্রিল ১৯৭১
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর -১৪ ডিসেম্বর ১৯৭১
- ইঞ্জিনরুম অর্টিফিসার রহুল আমিন- ১০ ডিসেম্বর ১৯৭১
- সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল- ১৭ এপ্রিল ১৯৭১
- ফ্লাইট লে. মতিউর রহমান -২০ আগস্ট ১৯৭১
- সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান-২৮ অক্টোবর ১৯৭১