Correct Answer: Option C
আনুমানিক ৬৩০ খ্রিষ্টাব্দে চীনা বৌদ্ধ ভিক্ষু, পন্ডিত, পর্যটক এবং অনুবাদক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। তিনি মূলত গৌতম বুদ্ধের নিদর্শন এবং স্মৃতিধন্য স্থানসমূহ পরিদর্শন এবং ভারতবর্ষ থেকে বুদ্ধ ও অন্যান্য বৌদ্ধ ভিক্ষুদের রচনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্যই এ ভ্রমণ শুরু করেছিলেন। তিনি ভারতবর্ষে ১৪ বৎসর অবস্থানকালে নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মহাস্থবীর শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। অপরদিকে, মা-হুয়ান ছিলেন চীনা পরিব্রাজক যিনি ১৪০৬ সালে গিয়াসউদ্দিন আজম শাহর আমলে এ অঞ্চলে আসেন। নিকল দ্য কন্টি ১৫৮৪ সালে ইতালি থেকে বাংলায় আসেন ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions