বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন?

A ১৬ দিন

B ১৯ দিন

C ১ মাস ৪ দিন

D ৩৬ দিন

Solution

Correct Answer: Option D

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল ছিল ৩৬ দিন।

ছাত্র জনতার অভ্যুত্থান টাইমলাইনঃ

- ২০২৪ সালের ৫ জুন, হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ দেন।
- ৬ জুন, এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
- ৯ জুন আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তাদের দাবি মেনে নিতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়।
- ১ জুলাই, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
- ৯ জুলাই সারা দেশে "বাংলা ব্লকেড" নামে সকাল-সন্ধ্যার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

- ১৬ জুলাই, চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। 
- ১৮ জুলাই, শিক্ষার্থীদের "কমপ্লিট শাটডাউন" কর্মসূচি শুরু হয়, যেখানে সাধারণ মানুষও তাদের সাথে যোগ দেয়।
- ১৯ জুলাই, শিক্ষার্থীদের "কমপ্লিট শাটডাউন" চলাকালীন পুলিশের গুলিতে অসংখ্য মানুষ নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে কারফিউ জারি করে, সেনাবাহিনী মোতায়েন করে এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে।
- ৩০ জুলাই, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির ঘোষণা দেয়।
- ৩১ জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে "রিমেম্বারিং আওয়ার হিরোজ" কর্মসূচি পালন করা হয়।

- ৩ আগস্ট, কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ আন্দোলনের" ডাক দেন।
- ৪ আগস্ট, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। ছাত্র-জনতার উপর পুলিশের, বিজিবি এবং সরকারদলীয় ক্যাডারদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়।
- ৫ আগস্ট, ছাত্র-জনতার ব্যাপক গণ আন্দোলনের চাপে পড়ে জুলাই গণহত্যাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরে ভারতে আশ্রয় নেন।
- ৮ আগস্ট, নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions