- পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মের নাম সনাতন ধর্ম।
- “সনাতন” শব্দের অর্থ- শাশ্বত অর্থাৎ যা আগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
- এই সনাতন ধর্মই বর্তমান হিন্দু ধর্ম।
- হিন্দু ধর্মের উৎপত্তির একটা ইতিহাস আছে।
- আমাদের এ হিন্দু জাতির উৎপত্তি হয়েছে আর্য জাতি থেকে।
- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ।
- বেদ রচিত হয়েছিল আর্যরা ভারতে আসার পরে। বেদের রচনাকাল নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ আছে।
- জার্মান পন্ডিত ম্যাক্সমূলারের মতে বেদের আবির্ভাব কাল ১২০০ খ্রিষ্টপূর্বাব্দ কিন্তু পণ্ডিত ডিন্টারনিৎসের মতে ২৫০০-২০০০ খ্রিষ্টপূর্বাব্দ।
- তবে ভারতীয় পন্ডিত বালগঙ্গাঁধর তিলক বলেন- খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে বেদের আবির্ভাব।
- বেদের রচনাকালে নিয়ে মতভেদ থাকলেও বেদ যে আর্যদের প্রধান ও আদি ধর্মগ্রন্থ এ নিয়ে কোন মতভেদ নেই।