Solution
Correct Answer: Option B
-১০ নভেম্বর, ১৯৮৭ সালে স্বৈরাচার সামরিক শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াকু সৈনিক শহিদ নূর হোসেন বুকে ‘স্বৈরাচার নীপাত যাক’ ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে মিছিলে যোগ দেন এবং পুলিশের গুলিতে শহিদ হন। -তাঁকে উৎসর্গ করে শামসুর রাহমান রচনা করেন বিখ্যাত কবিতা ‘বুক তার বাংলাদেশের হৃদয়'।
-কবিতাটি পরবর্তীতে ‘বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮) নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়।
-৩৬টি কবিতার সমন্বয়ে রচিত এ কাব্যের অধিকাংশ কবিতায় তৎকালীন সামাজিক ও রাজনৈতিক অবস্থা ফুটে উঠেছে।
-তাঁর রচিত অন্যান্য কাব্য: ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০), ‘বন্দী শিবির থেকে’ (১৯৭২), ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ (১৯৭৭), ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২), ‘রৌদ্র করোটিতে’ (১৯৬৩), ‘বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭), ‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮), ‘নিজ বাসভূমে' (১৯৭০), ‘দুঃসময়ের মুখোমুখি (১৯৭৩), ‘ফিরিয়ে নাও ঘাতককাটা’ (১৯৭৪), ‘আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪), ‘আমি অনাহারী' (১৯৭৬), ‘শূন্যতায় তুমি শোকসভা’ (১৯৭৭), ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ (১৯৭৮), ‘ইকারুসের আকাশ (১৯৮২), ‘এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬), ‘হরিণের হাড়’ (১৯৯৩), 'তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন (১৯৯৬), 'না বাস্তব না দুঃস্বপ্ন ।