'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—

A ১৯৪৮ সালে

B ১৯৫০ সালে

C ১৯৫২ সালে

D ১৯৫৪ সালে

Solution

Correct Answer: Option C

ভাষা আন্দোলনের গতি বৃদ্ধি করতে তমদ্দুন মজলিশের উদ্যোগে ১ অক্টোবর, ১৯৪৭ সালে প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
-এ পরিষদের আহবায়ক ছিলেন অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া।
-এম আর মাহবুব এর লেখা 'রাষ্ট্রভাষা আন্দোলন ও একুশের প্রথম' গ্রন্থ অনুযায়ী, ২ মার্চ, ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কামরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' সম্প্রসারণ করে প্রথম 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়।
-এ পরিষদের সদস্য ছিল ২৮ জন এবং আহবায়ক ছিলেন শামসুল আলম। [সূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ৯ম-১০ম শ্রেণি]।
-৩১ জানুয়ারি, ১৯৫২ সালে আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর সভাপতিত্বে ভাষা আন্দোলনের গতিকে আরো তীব্র করার জন্য বিভিন্ন সংগঠনের ৪০ জন প্রতিনিধি নিয়ে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭২
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের সরকারব্যবস্থা: মন্ত্রণালয়, প্রশাসনিক কাঠামো, সিভিল সার্ভিস (পেইজ: ৯০৯-৯১৩)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৬
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান
উদ্ভিদের বৈচিত্র্যঃ উদ্ভিদের শ্রেণিবিভাগ, উদ্ভিদজগৎ, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, সপুষ্পক উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, মূল, কান্ড ও পাতা।
উদ্ভিদের বংশবৃদ্ধিঃ উদ্ভিদের প্রজনন, ফটোপিরিওডিজ্ পরাগায়ণ, ফল, বীজের বিস্তরণ অঙ্কুরোদগম, উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলিঃ ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদের পুষ্টি, নাইট্রোজেন চক্র, সবুজ বিপ্লব, সার (Fertilizer), উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions