Solution
Correct Answer: Option B
- ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ আন্দোলনটিকে মূলত ধর্মীয় সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন।
- পরবর্তীতে তার সুযোগ্য পুত্র মুহসীন উদ্দীন আহমদ, যিনি দুদু মিয়া নামে পরিচিত, এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং আন্দোলনটিকে একটি শক্তিশালী রাজনৈতিক রূপদান করেন।
- হিন্দু জমিদার ও ইংরেজ নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে তিনি কৃষকদের সংগঠিত করে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন।
- তিনি ঘোষণা করেন যে, ‘জমি আল্লাহর দান’ এবং মানুষ কেবল তার ভোগ করার অধিকার রাখে, তাই জমির উপর জমিদারদের কর বা খাজনা ধার্য করার কোনো অধিকার নেই।
- গরিব কৃষকদের এই আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত করার জন্য তিনি একে একটি রাজনৈতিক এবং আর্থ-সামাজিক সংগ্রামে পরিণত করেছিলেন।