আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে-

A বৃটেন

B ফ্রান্স

C কানাডা

D অস্ট্রেলিয়া

Solution

Correct Answer: Option A

১৬০৭ সালে ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তোলে। এটাই ছিল উত্তর আমেরিকা মহাদেশে ব্রিটেনের প্রথম উপনিবেশ। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তোলে। যুক্তরাজ্যের রাজা তৃতীয় জর্জ এর স্বেচ্ছাচারিতা, ১৭৬৪ সালের সুগার অ্যাক্ট, ৫ মার্চ, ১৭৭০ সালের বোস্টন হত্যাকাণ্ড প্রভৃতি কারণে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করে। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকানরা যুদ্ধে অবতীর্ণ হয়। এক পর্যায়ে ২০ মার্চ, ১৭৮২ সালে ব্রিটিশ পার্লামেন্টে যুদ্ধ বন্ধের প্রস্তাব গৃহীত হয় এবং ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের জন্য ভার্সাইতে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয় যা ‘প্যারিসের শান্তি চুক্তি' নামে পরিচিত। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র বৃটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৬২
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: প্রমথ চৌধুরী, মুনীর চৌধুরী, হুমায়ুন আজাদ, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত,
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- U - Z
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি (পাহাড়, নদী, সাগর ইত্যাদি), জলবায়ু ও পরিবেশ, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়।
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions