১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় ১ম দফা ছিল-

A বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া

B সকল রাজ বন্দীর মুক্তিদাবী

C পূর্ব বাংলার বন্যা নিয়ন্ত্রণ

D পশ্চিম পাকিস্তানের সম্পদের উপর বাংলার অধিকার প্রতিষ্ঠা

Solution

Correct Answer: Option A

- ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণের জন্য মুসলিম লীগের বিপক্ষ শক্তি হিসেবে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট (আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলামী পার্টি ও বামপন্থী গণতন্ত্রী দল) গঠন করে এবং পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও দাবি নিয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের স্মৃতি অম্লান রাখার জন্য শ্রদ্ধাভরে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা কর্মসূচীর মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- ২১ দফার প্রথম দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions