- নদীয়া এবং বর্তমান বাংলাদেশের যশোর জেলার চৌগাছায় প্রথম নীল বিদ্রোহ দেখা যায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্ভর বিশ্বাসের নেতৃত্বে।
- ১৮৫৯-১৮৬২ সাল পর্যন্ত আন্দোলন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
- নীল বিদ্রোহ দমন করার জন্য ১৮৬০ সালে সরকার গঠন করে— ‘নীল কমিশন’ বা ‘ইন্ডিগো কমিশন’।
- নীল কমিশন নীলচাষীদের অভিযোগের সত্যতা খুঁজে পায়।
- এরপর সরকার আইনের দ্বারা ঘোষণা করেন যে, নীলকররা নীলচাষীদের নীল চাষে বাধ্য করতে পারবে না এবং সেটা করলে আইনত দণ্ডনীয় হবে।
- এ আইন পাসের ফলে ১৮৬২ সালে নীল বিদ্রোহের অবসান হয়।
সোর্সঃ বাংলাপিডিয়া