Solution
Correct Answer: Option A
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, নিষেধ, উপদেশ, আশীর্বাদ ইত্যাদি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা বলে।
- অতীত কালে কখনো অনুজ্ঞা হয় না, কারণ অতীত হয়ে যাওয়া কোনো কাজের জন্য আদেশ বা উপদেশ দেওয়া সম্ভব নয়।
- অনুজ্ঞা প্রধানত দুই প্রকার। যথা:
১. বর্তমান কালের অনুজ্ঞা: যেমন- কাজটি করে ফেল।
২. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা: যেমন- সদা সত্য বলবে।