'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?

A আনোয়ার পাশা

B জহির রায়হান

C আবু জাফর শামসুদ্দিন

D শওকত ওসমান

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- 'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত প্রথম উপন্যাস।
- এই উপন্যাসের রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অবরুদ্ধ ঢাকায় বসে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তিনি এটি রচনা করেন।
- উপন্যাসের আখ্যানভাগ মূলত ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিস্তৃত। এর নায়ক সুদীপ্ত শাহীন চরিত্রটি মূলত আনোয়ার পাশা নিজেই।
- উপন্যাসের উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন– "মা, তোমার এই সামান্য সন্তান তার সামান্য সামর্থ্য নিয়ে তোমার জন্যই লড়েছিল"।

আনোয়ার পাশা রচিত অন্যান্য সাহিত্যকর্ম:
- উপন্যাস: 'নীড় সন্ধানী' (১৯৬৭), 'নিশুতি রাতের ছায়া' (১৯৬৮)।
- গল্পগ্রন্থ: 'নিরুপায় হরিণ' (১৯৭০)।
- প্রবন্ধগ্রন্থ: 'সাহিত্য শিল্পী আবুল ফজল' (১৯৬৭), 'রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা', 'উপন্যাসে সামাজিক চিত্র' (১৯৬৮)।

গুরুত্বপূর্ণ তথ্য:
- হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) সংকলনের অন্যতম লেখক ছিলেন তিনি।
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের কাছে হত্যা করে। ১৯৭২ সালে তাকে মরণোত্তর বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions