বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কত?

A ২৪০টি

B ২৪৪টি

C ২৪৬টি

D ২৪৮টি

Solution

Correct Answer: Option D

- বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ২৪৮টি।
- সম্প্রতি চারটি নতুন তৈরি পোশাক ও বস্ত্র কারখানা যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।

- এই কারখানাগুলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) কর্তৃক প্রদত্ত লিড (LEED) সনদ পেয়েছে, যা পরিবেশবান্ধব স্থাপনা নির্মাণ ও পরিচালনার মানদণ্ড হিসেবে স্বীকৃত।
- লিড সনদ পেতে কারখানাগুলোকে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কঠোর পরিবেশগত মান বজায় রাখতে হয়।

- ২৪৮টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ১০৫টি প্লাটিনাম সনদপ্রাপ্ত, ১২৯টি গোল্ড সনদপ্রাপ্ত, ১০টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে।
- বাংলাদেশের কারখানাগুলো বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি স্থান দখল করে রেখেছে, যা দেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশবান্ধব উন্নয়নের প্রমাণ।

সূত্র: প্রথম আলো, ১৫ জুন ২০২৫।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions