অপিনিহিতির পরের স্তর কোনটি, যেখানে পরিবর্তিত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সাথে মিশে পরবর্তী স্বরকেও প্রভাবিত করে?
A অপিনিহিতি
B স্বরসঙ্গতি
C সমীভবন
D অভিশ্রুতি
Solution
Correct Answer: Option D
- অভিশ্রুতি হলো অপিনিহিতির পরবর্তী পর্যায়। - অপিনিহিতির ফলে কোনো স্বরধ্বনি (সাধারণত ই বা উ) তার স্বাভাবিক অবস্থানের আগে চলে আসে। পরবর্তীতে সেই এগিয়ে আসা স্বরধ্বনিটি তার পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিশে যায় এবং পরবর্তী স্বরকেও পরিবর্তন করে, এই প্রক্রিয়াকেই অভিশ্রুতি বলে। - উদাহরণস্বরূপ: 'করিয়া' শব্দটি অপিনিহিতির ফলে 'কইরা' হয় এবং অভিশ্রুতির মাধ্যমে তা 'করে'-তে পরিণত হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০